রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের নির্বাহী কমিটির প্রথম সভা

স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় পলাশপোল চৌধুরীপাড়াস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি মো. মুনসুর রহমান।

সভার শুরুতে নবগঠিত কমিটি আগামী ১ বছরের জন্য দায়িত্বভার গ্রহণ করেন। করোনা পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে অনলাইন প্রেসক্লাবের অভিষেক ও ২০২২ সালের ১৬ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়াও সভায় অনলাইন প্রেসক্লাবের সামগ্রিক কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন কর্মসূচি এবং সার্বিক উন্নয়নের জন্য কাজ করতে কমিটির সকলে একমত পোষন করেন। সকল ভেদাভেদ ভুলে সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের ভাবমূর্তি রক্ষায় সকল পর্যায়ের সদস্যসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

একই সাথে আলোচনায় সর্ব সম্মতিক্রমে প্রস্তাবিত খসড়া ‘সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের গঠনতন্ত্র’ এর অনুমোদন, কল্যাণ তহবিল গঠন, ব্যাংক একাউন্ট খোলা, বিভিন্ন উপ-কমিটি গঠন, বার্ষিক বনভোজন, সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী ১৮ সেপ্টেম্বর বিকাল ৪ টায় সভার সিদ্ধান্ত গৃহীত হয়।

সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশিক সরদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মো. বায়েজীদ হাসান, অর্থসম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, নির্বাহী সদস্য শেখ আনিসুজ্জামান রেজা, মোমিনুর রহমান, আশিকুজ্জামান খান প্রমূখ।

এসময় সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সদস্য মো. আহাজ উদ্দিন, দৈনিক নতুন সময়ের প্রতিনিধি আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রি ডেন্টাল ক্যাম্প

৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার উদ্যোগে দিনব্যাপীবিস্তারিত পড়ুন

মানবকল্যাণে নবদিগন্ত সংস্থার উদ্যোগে ২৫০ জনের মাঝে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক