রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বাঁকালে তালাকপ্রাপ্ত স্বামী কর্তৃক স্ত্রীকে মারপিটের অভিযোগ

সাতক্ষীরার বাঁকাল সরদার পাড়ায় তালাকপ্রাপ্ত স্বামী শরিফুল ইসলাম কর্তৃক স্ত্রী মাকছুরাকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুঃ ৭ টার দিকে বাঁকাল সরদার পাড়া গ্রামে রাস্তার ওপর এ ঘটনা ঘটে। সে একই গ্রামের মিজানুর রহমানের ছেলে। ওই ঘটনায় স্থানীয়রা ছুটে এসে মাকছুরাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ৮ থেকে ৯ বছর পূর্বে মাকছুরা এর সাথে বাঁকাল সরদার পাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলামের সাথে বিয়ে হয়। এরপরে তাদের কোলজুড়ে আসে ২টি ছেলে সন্তান। ভালোই চলছিল তাদের সংসার। তবে শরিফুলের বাবা মিজানুরের জন্য কপাল পুড়ল মাকছুরার। প্রায় সময় মিজানুর কুপ্রস্তাব দিতো মাকছুরাকে। মাকছুরা রাজি না হওয়ায় শ্বশুরের সাথে প্রায় ঝগড়া হতো। এতে ক্ষিপ্ত হয়ে উঠতো শ্বাশুড়িও।

একপর্যায়ে মাকছুরা তার স্বামী শরিফুল ইসলামকে বিষয়টি বুঝিয়ে বললে সেও ক্ষিপ্ত হয়ে উঠে মারপিট করতে থাকে। প্রায় সময় শরিফুল মাকছুরাকে মারপিট করতো। এছাড়াও তার শ্বশুর, শ্বাশুড়ি ও ননদ মিলে মাকছুরাকে মারতো। তাদের নির্যাতন সইতে না পেরে মাকছুরা তার স্বামীকে প্রায় ১ বছর পূর্বে তালাক দেয়। তবে ওই তালাক মানতে নারাজ শরিফুল।

একপর্যায়ে তাদের দুই ছেলের মধ্যে ছোট ছেলে আর হেরা (৬) তার মায়ের কাছে থাকতো। হঠাৎ তার বাবা তাকে নিয়ে আসে। সেই ছেলেকে নিজের সাথে নিয়ে যেতে বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুঃ ৭ টার দিকে বাঁকাল সরদার পাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলামের বাড়ির সামনে গেলে রাস্তার ওপর ফেলে মাকছুরাকে হত্যার উদ্দেশ্যে তার তালাক প্রাপ্ত স্বামী, সাবেক শ্বশুর মিজানুর রহমান, সাবেক শ্বাশুড়ি শাহানারা ও ননদ খাদিজার হাতে থাকা লাঠি, লোহার রড় দিয়ে বেধড়ক মারপিট করে। এছাড়াও কিলঘুষির পাশাপাশি শ্লীলতাহানিও করে। তাদের মারপিটে মাকছুরার গলা ও সারা শরীরে নীলা ফোলাও জখম হয়।

ভুক্তভোগীর মা কুলসুম জানান, ঘটনার সময় আমার মেয়ের সাথে ছিলাম। ওরা যখন মাকছুরাকে মারছিল তখন বাঁধা দেওয়ায় তারা আমাকেও মারপিট করে। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিতপূর্বক আইনের আওতায় এনে শাস্তির দাবির প্রত্যাশায় জেলা পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব