বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে পাচার হওয়া ১২ বাংলাদেশি নারী বেনাপোলে

দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হওয়া ১২ বাংলাদেশি নারীকে উদ্ধারের পর ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া নারীদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

ফেরত আসা নারীরা হলেন, নরশিংদীর মিতু বেগম, সাতক্ষীরার সুইটি, যশোরের শরিফা, সুমি, মাহফুজা, বরিশালের শায়লা, খুলনার আসমা, পাবনার মুক্তি, ঝিনাহদাহের নাজমা, মাকিনগঞ্জের চায়না, খুলনার নারগিস ও কুমিল্লার সেলিনা।

ফেরত আসা নারী সুইটি জানান, ‘পারিবারিক ভাবে দরীদ্র পরিবারের। ভারতে একটি কারখানায় তাকে ভাল কাজ দেয়ার কথা বলে দুই বছর আগে ভারতে নিয়ে যায়। পরে তাকে বাধ্য করে ঝুকিমুলক কাজে। সেখান থেকে তারা উদ্ধার হয়ে ফিরে আসে।’

বেনাপোল ইমিগ্রেশন অফিসার ইনচার্জ আহসান হাবিব জানান, ‘ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে আইনী সহয়তা দিতে ১১ নারীকে জাস্টিস অ্যান্ড কেয়ার ও এক জনকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি নামে এনজিও গ্রহন করেছে।’

জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখার সিনিয়র প্রোগ্রাম অফিসার শাওলী সুলতানা জানান, ‘ভালো কাজের প্রলোভনে দুই বছর আগে সীমান্ত দিয়ে তাদেরকে ভারতে পাচার করা হয়েছিল। পাচারকারী ভালো কাজ না দিয়ে ঝুঁকিপূর্ণ কাজে জোর করে ব্যবহার করে। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে ভারতের হায়দ্রাবাদের একটি মানবাধিকার সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিজদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনী প্রক্রিয়ায় তাদেরকে ট্রাভেল পারমিটে দেশে ফেরত পাঠানো হয়।’

ফেরত আসা নারীরা যদি পাচারকারীদের সনাক্ত করে মামলা করতে চাই আইনী সহয়তা করা হবে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!