শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে নৌকায় মসজিদ নির্মাণ, একসঙ্গে নামাজ পড়বেন ৬০ জন

সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরের হাওলাদার বাড়ি এলাকায় নৌকার মধ্যে একটি ভাসমান মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদটির নাম ‘মসজিদে নূহ (আঃ)’।

মঙ্গলবার (৫ অক্টোবর) জোহরের নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটি উদ্বোধন করা হয়। এটিকে বাংলাদেশে প্রথম ভাসমান মসজিদ বলে দাবি করছেন তারা।

স্থানীয় মুসল্লি মাসুম বিল্লাহ বলেন, ‘ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরে আজও কপোতাক্ষ ও খোলপেটুয়ার জোয়ারভাটা চলছে। এখানকার মানুষের অধিকাংশ কাজ নৌকাতেই সারতে হয়। প্রতাপনগরের হাওলাদার বাড়ি জামে মসজিদের মুসুল্লিদের কখনও কখনও কোমর বা হাঁটু সমান পানিতে দাঁড়িয়ে নামাজ পড়তে হয়। হাওলাদার বাড়ি জামে মসজিদটি বেড়িবাঁধের ভাঙনে খোলপেটুয়া নদীর জোয়ারভাটায় বিধ্বস্ত প্রায়। প্লাবিত মসজিদে নামাজ আদায়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিলো মুসল্লিদের।

স্থানীয় সেই মুসল্লিদের দুর্ভোগ লাঘবে আলহাজ সামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে ভাসমান মসজিদটি তৈরি করা হয়। মসজিদ কমিটির সভাপতি ও ইমাম হাফেজ মইনূর ইসলামের কাছে মসজিদটি হস্তান্তর করা হয়।’

ভাসমান মসজিদটি উদ্বোধনকালে আলহাজ সামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী নাছির উদ্দিন বলেন, ‘হাওলাদার বাড়ি জামে মসজিদের ইমাম ও মুসল্লিদের সাঁতার কেটে মসজিদে যাওয়ার ভিডিও দেখে আমার খুবই কষ্ট লেগেছে। এখানকার মানুষ সব কাজ নৌকার মধ্যেই করেন। তাহলে নৌকায় কেন নামাজ পড়া যাবে না। সেই লক্ষ্যেই দেশের প্রথম ভাসমান নির্মাণ করে এই এলাকার মুসুল্লিদের জন্য দিয়ে দিয়েছে। মসজিদে রয়েছে আজান দেওয়ার জন্য মাইক সাউন্ড সিস্টেম। মসজিদে আট কাতারে একসঙ্গে ৫৫ থেকে ৬০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। ভাসমান মসজিদের নৌকাটির দৈর্ঘ্য ৫০ ফুট ও প্রস্থ ১৬ ফুট। মসজিদটিতে রয়েছে পানির ট্যাংক, ট্যাব সিস্টেম ওজু করার সুবিধা। রয়েছে স্যানিটেশন ব্যবস্থা। মসজিদটি স্থির রাখতে নৌকার দুই পাশে ২৫০ লিটারের চারটা করে আটটি ড্রাম বাঁধানো হয়েছে। এটি আরও সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে। এই এলাকা থেকে পানি সরে গেলে এই নৌকাটি অসহায় পরিবারকে দিয়ে দেওয়া হবে।’

মসজিদের ইমাম হাফেজ মঈনূর রহমান বলেন, ‘এর আগে আমিসহ মুসল্লিরা সাঁতরে এবং পানিতে দাঁড়িয়ে নামাজ পড়েছি। এখানকার মুসুল্লিদের কষ্ট লাঘব হলো। আলহাজ সামসুল হক ফাউন্ডেশনের মসজিদটি করে দেওয়ায় এখানকার সবাই খুশি।’

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, পরিবারের পুষ্টি নিশ্চিতকরণ এবং অতিরিক্তবিস্তারিত পড়ুন

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন