রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালী গ্রামে ৪ একর ৪৩ শতক জমি দখলের পাঁয়তারার অভিযোগ প্রভাবশালী আবু তালেব গংদের বিরুদ্ধে। প্রতিকার চেয়ে মানববন্ধন করেছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ফটিকখালী মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জমির মালিক দাবিদার ফটিকখালী গ্রামের মৃত অশ্বিনী সানার ছেলে ভূপতি সানা ও তাঁর পক্ষের লোকজন অভিযোগ করেন, গেজেটে দাগ নম্বরের ভুল থাকায় কাপসণ্ডা মৌজায় ৫৬ খতিয়ানে ৪ একর ৪৩ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে আইনি জটিলতা চলছে। এ নিয়ে ২০১২ সালে সাতক্ষীরা সিভিল কোর্টে মামলা করেন তারা। পরবর্তীতে ২০২৫ সালের ২৮ মে ওই মামলায় আদালত তাঁদের পক্ষে রায় দেন বলে দাবি করেন ভূপতি সানা।

তিনি বলেন, ওই রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ ডিস্ট্রিক্ট জজ আদালতে আপিল করে। পরবর্তীতে ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি আদালত আবারো তাঁর পক্ষে রায় হয়েছে বলে দাবি করেন তিনি।

ভূপতি সানা আরও বলেন, আদালতের রায়ের পর তিনি জমির নামজারি (নামপত্তন) জন্য আবেদন করেন। বিষয়টি আমলে নিয়ে আদালত আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তার কাছে সরেজমিন তদন্ত প্রতিবেদন চেয়েছেন। তবে ছয় মাসেরও বেশি সময় পার হলেও ইউনিয়ন ভূমি কর্মকর্তা ওই প্রতিবেদন দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করছেন বলে অভিযোগ করেন তিনি।

মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্য রামপদ সানা বলেন, “ভূপতি সানা গংরা দীর্ঘদিন ধরে এই জমি ভোগদখল করে আসছেন। সম্প্রতি ফটিকখালী গ্রামের প্রভাবশালী আবু তালেব গাজীসহ কয়েকজন ওই জমিকে খাস সম্পত্তি দাবি করে দখলে নেওয়ার চেষ্টা করছেন বলে আমরা জানতে পেরেছি। এ নিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।”

তিনি আরও বলেন, “ভয়ভীতি উপেক্ষা করে জমির মালিকরা বর্তমানে সেখানে ধান রোপণ করছেন।” তবে তিনি বিভিন্নভাবে ভাই-ভীতি দেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে খাজরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু বলেন, “ঘটনার বিষয়ে আমি শুনেছি। জোর করে জমি দখলের চেষ্টা করা হচ্ছে—এমন কোনো অভিযোগ আমার কাছে আসেনি।” তবে আবু তালেব গাজি গংদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আমার পরিষদের হয়েছে।

এ বিষয়ে খাজরা ইউনিয়ন ভূমি কর্মকর্তা দেবব্রত মণ্ডলের বক্তব্য জানতে একাধিকবার তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মানববন্ধনে ইউপি সদস্য রামপদ সানার সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য সুরঞ্জন সানা, জমির মালিক দাবিদার মতিলাল সানা,তপন সানা, অনিবেশ সানা, নব সানা, হাসেম গাজী সহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন।

মানববন্ধন থেকে জমির মালিকানা ও দখল নিয়ে চলমান বিরোধের সুষ্ঠু তদন্ত, আদালতের রায় বাস্তবায়ন এবং হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার