সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শাশুড়ির পর্নোগ্রাফি মামলায় জামাই গ্রেফতার!

লালমনিরহাটের হাতীবান্ধায় শাশুড়ির করা পর্নোগ্রাফি মামলায় জামাইকে অর্থাৎ মেয়ের স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার বিকেলে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার ইকবাল হোসেন মান্না ওই উপজেলার টংভাঙ্গা ইউপির বাড়াইপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে।

শনিবার রাত ১ টার দিকে নীলফামারীর জলঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, একই উপজেলার সির্ন্দুনা ইউপির এক মেয়ের সঙ্গে প্রথমে প্রেম পরে বিয়ে হয় ইকবাল হোসেন মান্নার। কয়েকদিন সংসার করার পর তাদের মধ্যে কলহ শুরু হয়। তিন মাস ধরে ওই মেয়ে বাবার বাড়িতে অবস্থান করছে। এই সুযোগে ইকবাল হোসেন মান্না স্ত্রীর সঙ্গে তোলা বেশ কিছু অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছড়িয়ে দেন।

ওই ঘটনায় মামলা করেন ওই মেয়ের মা।

ওসি আরো জানান, মামলার পর ইকবাল হোসেন মান্নাকে গ্রেফতারে অভিযান চালানো হয়। কিন্তু তিনি গা ঢাকা দেন। শনিবার রাত ১ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে নীলফামারী জলঢাকা উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রবিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ইকবাল হোসেন মান্নাকে।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর অশালিন ছবি ছড়িয়ে দেওয়ায় পুরো জেলা জুড়ে নিন্দার ঝড় উঠেছে। ওই মেয়েটি নিজের আত্মসম্মান ক্ষুণ্ণ হওয়ায় রবিবার রাতে আত্মহত্যারও চেষ্টা চালান বলে জানান ওসি ফারুক।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক