মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইরানের প্রথম প্রেসিডেন্ট আবুল হাসান মারা গেলেন

ইসলামি বিপ্লবের পর ইরানের প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়া আবু লহাসান বানিসদর মারা গেছেন।

শনিবার (৯ অক্টোবর) প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইরানের সরকারি সংবাদসংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মৃত্যুকালে সাবেক প্রেসিডেন্ট আবুলহাসান বানিসদরের বয়স ছিল ৮৮ বছর। দীর্ঘ অসুস্থতার পর তিনি মারা গেছেন বলে জানিয়েছে বানিসদরের ঘনিষ্ঠ একটি সূত্র।

আইআরএনএ জানিয়েছে, শনিবার দক্ষিণ-পূর্ব প্যারিসের স্যালপেট্রায়ার হাসপাতালে দীর্ঘ অসুস্থতার পর মারা গেছেন আবুলহাসান বানিসদর।

বানিসদর ১৯৭৯ সালের বিপ্লবের পর ইরানের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। বিপ্লবের আগে তিনি ইরানের অন্তর্বর্তী সরকারের অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

বানিসদর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের ১৬ মাস পর ১৯৮১ সালের জুনে ইরানের পার্লামেন্ট তাকে অভিশংসন করে। তখন তিনি দেশ ছেড়ে ফ্রান্সে পালাতে বাধ্য হয়েছিলেন। এরপর থেকে তিনি প্যারিসেই বসবাস করে আসছিলেন। পরবর্তীতে স্বৈরচার সরকারের কঠোর সমালোচক হয়ে উঠেছিলেন তিনি।

আবুলহাসান বানিসদরের পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ৯ অক্টোবর প্যারিসের একটি হাসপাতালে মারা যান বানিসদর। দীর্ঘদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

তবে বানিসদরের পারিবারিক ওই বিবৃতিতে বিস্তারিত আর কিছুই জানানো হয়নি।

১৯৩৩ সালের ২২ মার্চ ইরানের হামাদানে জন্মগ্রহণ করেন বানিসদর। তার বাবা নাসরুল্লাহ বানিসদর ছিলেন উচ্চ পর্যায়ের একজন শিয়া নেতা।

একই রকম সংবাদ সমূহ

শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার

উত্তর শ্রীলঙ্কার জাফনা অঞ্চলের চেম্মানি এলাকায় একটি শ্মশান সম্প্রসারণের কাজ চলছিল। মাটিবিস্তারিত পড়ুন

‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান মিলে যে ‘মক্কা জোট’ গড়তে যাচ্ছে, তাবিস্তারিত পড়ুন

‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের

বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে এক করে দেখার প্রবণতা ভারতের কৌশলগত স্বার্থের জন্য ক্ষতিকরবিস্তারিত পড়ুন

  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল