শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৬তম জন্মদিনে ডিসি হলেন স্কুলছাত্রী রিমি

নিজের ১৬তম জন্মদিনে এক ঘণ্টার জন্য ভোলা জেলা প্রশাসকের দায়িত্ব পালনের সুযোগ পেলেন স্কুলছাত্রী তাসনিম আজিজ রিমি (১৬)। সে ভোলা পৌরসভার ১নং ওয়ার্ডের ইলিশা বাসস্ট্যান্ড এলাকার মৃত তারেক আব্দুল আজিজের মেয়ে এবং ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

বুধবার (১৩ অক্টোবর) দুপুর ১টায় ভোলা জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী স্কুলছাত্রী তাসনিম আজিজ রিমিকে এক ঘণ্টার জন্য জেলা প্রশাসকের দায়িত্ব দেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) ও প্ল্যান ইন্টারন্যাশনাল।

এ সময় তাসনিম আজিজ রিমি জানায়, জেলা প্রশাসকের দায়িত্ব পালন করায় অনেক আনন্দিত। ভোলাকে নারী ও শিশু-কিশোর বন্ধব জেলায় রূপান্তর এবং নারীরা যাতে অনলাইনে বুলিংয়ের শিকার না হয় সে জন্য কর্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছি।

ভোলা জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন আল ফারুক, ভোলা জেলা তথ্য অফিসার নুরুল আমিন, সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, এনসিটিএফের জেলা সম্বয়কারী আদিল হোসেন তপু, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সারমিন জাহান শ্যামলী প্রমুখ।

উল্লেখ্য, তাসনিম আজিজ রিমির জন্ম ২০০৫ সালের ১৩ অক্টোবর। সে এর আগে ২০২০ সালের ২৮ অক্টোবর এক ঘণ্টার জন্য ভোলা পুলিশ সুপারের দায়িত্ব পালন করে।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার