শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের কৃষ্ণনগরে পাউবোর জায়গা দখলের অভিযোগ

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়নের গলঘেসিয়া নদীর সুইচগেট সংলগ্ন বেড়িবাঁধের পাশে পাউবোর জায়গা দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ শেখ ওই ঘর নির্মাণ করছেন বলে অভিযোগ সূত্রে জানা গেছে।

বুধবার (২৭ অক্টোবর) বিকালে সরজমিনে দেখা যায় কালিকাপুর মৌজার গলঘেসিয়া নদীর সইচগেট সংলগ্ন পাউবোর ভেড়িবাঁধের গা ঘেসেই নির্মাণ করা হচ্ছে পাকা বাড়ি।

বাড়িটি নির্মাণ করছেন কালিকাপুর গ্রামের সুরত আলী শেখের পুত্র আব্দুর রশিদ শেখ।

পানি উন্নয়ন বোর্ডের জায়গাতে সে কিভাবে পাকা ঘর নির্মাণ করছে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেনি।

বিষয়টি নিয়ে জয়পত্রকাটি ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ জালাল উদ্দীন আহমেদ এর সাথে কথা বলে জানা যায়, তিনি অবৈধ দখলের সংবাদ পেয়ে সাথে সাথে অফিসের কর্মচারীর মাধ্যমে নির্মাণ কাজ বন্ধ করেছেন। পরবর্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কালিগঞ্জ শাখার দায়িত্ব প্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী তন্ময় হালদার বলেন বিষয়টি আমরা জানতে পেরেছি শীঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল

রাজনীতির মাঠে সুদিন-দুর্দিন আসে যায়। কিন্তু দলের দুঃসময়ে যারা রাজপথে থাকেন, মামলা-হামলাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন

আমাদের একমাত্র সন্তান সঞ্জীবকে হারিয়ে আজ আমরা সম্পূর্ণ অসহায়ত্বের মধ্যে মানবেতর জীবনবিস্তারিত পড়ুন

  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড