বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার কুমিরায়া সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গনশুনানী

সরকারি খরচে আইনগত সহায়তা (লিগ্যাল এইড) কার্যক্রমের সুফল ও গ্রামের অসহায় মানুষদের বিনা খরচে সরকারি আইনী সেবা গ্রহণে উদ্বুদ্ধ করতে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সার্বিক সহযোগিতা করতে হবে। সরকার তৃনমুল পর্যায়ে আইনী সেবা পৌছে দিতে জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে নিরলসভাবে কাজ করছে। মুজিব বর্ষে জেলায় অসহায় মানুষের আইনী অধিকার নিশ্চিত করতে আপনাদের সহযোগিতা করতে হবে। সোমবার বিকাল সাড়র ৩টায় তালা উপজেলার কুমিরা ইউনিয়ন পরিষদ হল রুমে ‘প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে)-সাতক্ষীরা’ এ্যাকটিভিটি’র আওতায় সাতক্ষীরা জেলা আইন সহায়তা প্রদান কমিটি ও বেসরকারি উন্নয়ন সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টার আয়োজিত ‘সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার ও (সিনিয়র সহকারী জজ) সালমা আক্তার এসব কথা বলেন।

কুমিরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানীতে প্রধান অতিথি (জেলা লিগ্যাল এইড অফিসার) আরও বলেন, আইন সবার জন্য সমান, এখানে ধনী-গরীবের কোন ভেদাভেদ নেই। সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে অসহায়, গরীব মানুষদের সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে। এলাকার গরীব বা অসহায় মানুষ যে কোন সমস্যায় পড়লে আপনারা নির্ভয়ে তাদেরকে জেলা লিগ্যাল এইড অফিসে পাঠিয়ে দেবেন। আপনাদের সহযোগিতা পেলে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সাতক্ষীরার সকল মানুষের সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান সম্ভব হবে।
গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ এবং সরকারি লিগ্যাল এইড কার্যক্রমের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং অনুষ্ঠানে উপস্থিত ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের আইন সহায়তা বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর এবং পরামর্শ প্রদান করেন।

উইমেন জব ত্রিয়েশন সেন্টারের পিপিজে-সাতক্ষীরা এ্যাকটিভিটি’র প্রোগ্রাম ম্যানেজার মো. ইউনুস আলীর পরিচালনায় ‘সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, মো: এরফান আলী, আব্দুল হাই সিদ্দিক, প্রোগ্রাম অফিসার ওসিসি, সাতক্ষীরা সদর হাসপাতাল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কুমিরা ইউপি সচিব, ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পিপিজে এ্যাকটিভিটি’র প্রোগ্রাম অফিসার রাজিব কামাল, তানজিলা খাতুনসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার মানুষসহ কয়েক শত অসহায়, গরীব নারী ও পুরুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম বৃহস্পতিবার দুপুরেবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব

তালা প্রেসক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)বিস্তারিত পড়ুন

  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা