শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ

তালা উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ও সাধারণ সদস্যরা শপথ নিয়েছেন। বুধবার (৩ নভেম্বর) সকাল ১১টায় শিল্পকলা একাডেমী হলরুমে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এসএম তারেক সুলতান সদস্যদের শপথ বাক্য পাঠ করান। উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৩৩ এবং সাধারণ সদস্য ৯৯ শপথ নেন।

তালা উপজেলা প্রশাসন আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি,পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা,তালা থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ। এসময় তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু,সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ আব্দুল হাই, তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস, এম, আবুল কালাম আজাদ, মাগুরা ইউনিয়নের চেয়ারম্যান গনেশ দেবনাথ, খেশরা ইউনিয়নের চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু,খলিষখালী ইউনিয়নের চেয়ারম্যান মোল্লা সাবীর হোসেন সহ বিভিন্ন সরকারী কর্মকর্তারা।

এর আগে সোমবার (১ নভেম্বর) ১১ ইউপি চেয়ারম্যানরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির শপথ বাক্য পাঠ করান।

উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর সাতক্ষীরা তালা উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানাবিস্তারিত পড়ুন

  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক