শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে গোয়ালঘরে আগুন, গাভীর মৃত্যু, দুই লক্ষাধিক টাকার ক্ষতি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় গোয়াল ঘরে আগুন লেগে মাছ ধরার কচাল জাল পুড়ে গেছে এবং একটি গর্ভবতি গাভী গরুর মৃত্যু হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর-২০২১) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার রাজগঞ্জের মশ্বিমনগর ইউনিয়নের রামপুর রাজবাড়ী জেলেপাড়া গ্রামের দুলাল বিশ্বাসের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সুমন বিশ্বাস জানান- এদিন পড়ন্ত বিকালে উল্লেখিত গ্রামের দুলাল বিশ্বাসের গোয়াল ঘরে মুহুর্তের মধ্যে আগুন লাগে। এসময় বাড়ির আশপাশের লোকজন ছুটে এসে চিৎকার দেয় এবং পানি, বালি মেরে যে-যার মতো আগুন নেভানোর চেষ্টা করে এবং নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গোয়ালঘরে শিকল দিয়ে বেঁধে রাখা একটি গর্ভবতি বড় গাভী গরু পুড়ে ঘটনাস্থলেই মারা গেছে। এসময় বাড়ির গৃহিনী অর্চনা বিশ্বাস একাই বাড়ির ঘরের ভিতরে ছিলো।
ক্ষতিগ্রস্থ বাড়ির গৃহিনী অর্চনা বিশ্বাস জানান- শত্রুতামূলক ভাবে আমার গোয়ার ঘরে কেউ আগুন দিয়েছে। মারা যাওয়া গরুটির আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ্য টাকা। গোয়াল ঘরের মধ্যে থাকা মাছ ধরার কচাল জালও পুড়ে পুরো নষ্ট হয়ে গেছে। জালের আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।
আগুন নেভানোর কাজে সহযোগিতাকারি কয়েকজন জানান- হঠাৎ কিভাবে আগুন লেগেছে জানিনা। তবে গোয়াল ঘরের ভিতরে পাটকাঠি ও বিচুলী (গরুর খাদ্য) গাদা দেওয়া ছিলো বলে আগুন দ্রুত ছড়াই। স্থানীয় লোকজন মিলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর রাজগঞ্জ সাব জোনাল অফিসের লাইনম্যান হুমাউন কবির বলেন- বিদ্যুতের শক থেকে এ আগুন লেগেছে এরকম আলামত আমরা পাইনি।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা