বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিতামাতাকে যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয় : প্রধান বিচারপতি

পিতামাতার কাউকে যেন কোনোভাবে বৃদ্ধাশ্রমে যেতে না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন দেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

সোমবার (২০ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান বিচারপতি এ কথা বলেন।

তিনি বলেন, সন্তানদের শুধু পিতামাতার ভরণ-পোষণ দিলেই হবে না, তাদের সব বিষয়ে খোঁজখবর রাখতে হবে। শুধু পিতামাতার সেবা করলেই হবে না, সন্তান যদি চাকরি করে তাহলে সন্তানের বেতন থেকে বৃদ্ধ বয়সে তাদের কিছু অংশ দিতে হবে।

প্রধান বিচারপতি বলেন, সন্তানরা তাদের পিতামাতার ভরণ-পোষণ দেওয়ার পাশাপাশি দাদা-দাদি, নানা-নানির প্রতি দায়িত্বপালন করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ।

জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা’র সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসকাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক মন্ত্রী এ বি এম গোলাম মোস্তফা, সংগঠনের মহাসচিব ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক, স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক এ কে এম রেজাউল হক। সম্বর্ধিত মুক্তিযোদ্ধা লে. জেনারেল (অব.) এম. হারুন-অর-রশিদ বীরপ্রতীক, এডভোকেট সৈয়দ রেজাউর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের পৃষ্টপোষক অধ্যক্ষ ডা. মো. আমিরুল ইসলাম।

অনুষ্ঠানে দেশের প্রখ্যাত ৯জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। মুক্তিযোদ্ধারা হলেন : লে. জেনারেল (অব.) এম. হারুন-অর-রশিদ বীরপ্রতীক, এডভোকেট সৈয়দ রেজাউর রহমান, বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ, মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস, প্রফেসর ড. আবদুল মান্নান চৌধুরী, প্রকৌশলী মো. কবির আহমেদ ভুঞা, মো. হারুনার রশিদ জমাদ্দার, মোহাম্মদ আহম্মদ হোসেন আদু, মো. আবদুল করিম সরকার।

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মামলার (জিয়া অরফানেজ ট্রাস্ট)বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম