বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিপিএলে খেলোয়াড়রা কে কত টাকা পাচ্ছেন?

অনিশ্চয়তার মেঘ কাটিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মাঠে গড়াতে যাচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের।

২১ জানুয়ারিতে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট— এই তিন ভেন্যুতে ম্যাচগুলো শুরু হয়ে শেষ হবে ১৮ ফেব্রুয়ারি।

টুর্নামেন্ট সামনে রেখে ২৭ ডিসেম্বর ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।

যেখানে অংশ নেবে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা ও সিলেট ফ্র্যাঞ্চাইজি। অর্থাৎ ৬ দলের টি-টোয়েন্টি লিগ হবে এবারও।

বুধবার রাতে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য মিলেছে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক এ বিষয়ে জানান, ‘আমাদের হাতে আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি থাকলেও এখন পর্যন্ত ছয়টি দল চূড়ান্ত। তারা পার্টনারশিপ মানি জমা দেবে।’

বিসিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এবারের বিপিএলে চ্যাম্পিয়ন দল পাবে এক কোটি টাকা, রানার্সআপ ৫০ লাখ।

‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন সর্বোচ্চ ৭০ লাখ টাকা, ‘বি’ ক্যাটাগরি ৩৫ লাখ, ‘সি’ ক্যাটাগরি ২৫ লাখ, ‘ডি’ ক্যাটাগরি ১৮ লাখ, ‘ই’ ক্যাটাগরি ১২ লাখ ও ‘এফ’ ক্যাটাগরির পারিশ্রমিক ধরা হয়েছে ৫ লাখ টাকা।

বিদেশি খেলোয়াড়দের ‘এ’ ক্যাটাগরির পারিশ্রমিক ৭৫ হাজার মার্কিন ডলার (৬৪ লাখ টাকার বেশি), ‘বি’ ক্যাটাগরির ৫০ হাজার ডলার (৪২ লাখ টাকার বেশি), ‘সি’ ক্যাটাগরির ৪০ হাজার ডলার, ‘ডি’ ক্যাটাগরির ৩০ হাজার ডলার (৩৪ লাখ টাকার বেশি)ও ‘ই’ ক্যাটাগরির ২০ হাজার ডলার (১৭ লাখ টাকার বেশি) নির্ধারণ করা হয়েছে।

ড্রাফটের বাইরে তিনজন বিদেশি খেলোয়াড় নিতে পারবে দলগুলো। প্রতিটি দলকে অবশ্যই তিনজন বিদেশি খেলোয়াড় একাদশে রাখতে হবে। তবে সর্বোচ্চ কয়জন বিদেশি খেলানো যাবে প্রতি ম্যাচে, বিজ্ঞপ্তিতে জানায়নি বিসিবি।

ড্রাফটের আগে স্থানীয় খেলোয়াড়দের যে কোনো ক্যাটাগরি থেকে প্রতিটি দল একজন খেলোয়াড় সরাসরি দলে নিতে পারবে। এর বাইরে একটি দল ড্রাফট থেকে সর্বনিম্ন ১০ জন ও সর্বোচ্চ ১৪ জন স্থানীয় খেলোয়াড় দলে টানতে পারবে।

টুর্নামেন্ট চলাকালীন প্রতিটি দলের জন্য নিবন্ধিত স্থানীয় খেলোয়াড় সংখ্যা ১৪ জনের বেশি হতে পারবে না।

একই রকম সংবাদ সমূহ

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

বাংলাদেশে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের লক্ষ্যে সরকারের সঙ্গে বিশ্ববিস্তারিত পড়ুন

অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর

অবশেষে ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের প্রতিটিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ৪৮টি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ইতোমধ্যে গ্রুপপর্বেরবিস্তারিত পড়ুন

  • আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রোনালদো, মেসি কততম?
  • ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট
  • খুলনা বিভাগ মাতাল সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা
  • বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • পাকিস্তানকে হারিয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ
  • মেসির চোখে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে যারা
  • শূন্য রানে অল আউট, সব ব্যাটসম্যান বোল্ড
  • খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী