বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরের গাবুরায় আ’লীগ চেয়ারম্যান প্রার্থীর হাতে ছাত্রলীগ সভাপতি লাঞ্ছিত!

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সর্বশেষ দ্বীপ ইউনিয়ন গাবুরার আওয়ামী লীগ প্রার্থী শফিউল আজম লেনিনের মারপিট ও লাঞ্ছনার শিকার হয়েছেন স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

গাবুরার রূপচাঁদ সরদারের ছেলে মিজানুর রহমান জানান, তিনি পরপর দুইবার ছাত্রলীগের ইউনিয়ন কমিটির সভাপতি। তিনি প্রতিদিনের মতো শনিবার রাতে লেনিনের সাথে নির্বাচনী গণসংযোগে যাওয়ার প্রাক্কালে তাকে ৫ নাম্বার ওয়ার্ডে বেড়িবাঁধ সম্বলিত রাস্তায় হঠাৎ থামিয়ে তার সাথে যেতে বারণ করেন। কারণ জানতে চাইলে তাকে লেনিনসহ কয়েকজন অচেনা বহিরাগত লোকজন একত্রিতভাবে বেধড়ক মারপিট করে কপোতাক্ষে ফেলে দেয়। এরপর তারা টর্চ মেরে খুঁজতে থাকে। পরে লেনিন ও তার লোকজন এলাকা ছাড়লে তাকে স্থানীয় সাধারণ মানুষ উদ্ধার করে।
মিজান আরও জানান, থানা পুলিশকে তিনি বিষয়টি অবগত করেছেন। রাতে নিরাপত্তাহীনতার কারণে সকালে থানায় অভিযোগ প্রদান করবেন।

এব্যাপারে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ-ওসি ওয়াহিদ মুরশিদ বলেন, তিনি ফোনে মিজানের কাছ থেকে তার উপর হামলার কথা শুনেছেন। মিজান অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে এ ব্যাপারে গাবুরার আওয়ামী লীগ প্রার্থী শফিউল আজম লেনিন বলেন, ‘বিষয়টি তেমন কিছু না। ছাত্রলীগ সভাপতি মিজান মুলত বিএনপি জামাতের ভোট করে বেড়াচ্ছে। সেই কারণে তার সাথে থাকা নেতাকর্মীরা মিজানকে একটু ধাক্কাধুক্কি মেরেছে তাতেই সে নদীতে ঝাপ মেরে পালিয়েছে।’

প্রসঙ্গত আওয়ামীলীগের সাতক্ষীরা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক পদে থাকা লেনিন সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চাইলেও পেতে ব্যার্থ হন। পরে উপজেলা পরিষদে চেয়ারমান পদেও দলীয় মনোনয়ন পাননি। পরে এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন।

মিজানের কাছে তার ওপর মারপিটের কারণ জানতে চাইলে তিনি জানান, তিনি ও লেনিন একই সাথে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এ কারণে লেনিন তার উপর রাগান্বিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ

সাতক্ষীরার শ্যামনগরে বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার হাইব্রিডবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের