বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিপ্লবী পাদুকা শ্রমিক সংহতি’র কমিটি, আহবায়ক অনু, সচিব বরুন

সাতক্ষীরায় বিপ্লবী পাদুকা শ্রমিক সংহতি এর কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শ্রী কার্তিক চন্দ্র দাস।
পাদুকা শ্রমিক সনজিত দাসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক এটিএম রইফ উদ্দিন সরদার।
তিনি বলেন, সম্প্রতি নিত্যপণ্যে বাজার উর্দ্ধমূখী। এমনকি গ্যাস সিলিন্ডার, চাল, ডাল, তেল থেকে শুরু করে সব কিছুই শ্রমিক শ্রেণির নাগালের বাইরে। সরকার মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন করতে ব্যর্থ। তাই শ্রমিক শ্রেণির মানুষের পাশাপাশি পাদুকা শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব মোঃ মুনসুর রহমান। জেলার রয়েছে প্রায় ২’শতাধিক পাদুকা শ্রমিক। ওই শ্রমিকদের উপর তাদের পরিবারের প্রায় ২ হাজার সদস্য নির্ভরশীল। অথচ এই দুর্যোগকালীন অতিমারী করোনার সময়কালে জেলার পাদুকা শ্রমিকরা এক প্রকার কর্মহীন। এখন তাদের পূর্বের মতো কোনো কাজ নেই। ওই শ্রমিকরা কোনো রকমে খেয়ে না খেয়ে স্ত্রী-পুত্র নিয়ে সংসার জীবন নির্বাহ করছেন। তবে সরকার সকল হতদরিদ, দুঃস্থ, অসহায় ও কর্মহীন মানুষের জন্য খাদ্যে ব্যবস্থা করলেও বরাবরই পাদুকা শ্রমিকরা তার কোনো কিছুই অদ্যাবধি পায় না। যা একটি রাষ্ট্রের জন্য অবিবেচনার বহিঃপ্রকাশ মাত্র। এছাড়াও বক্তব্য রাখেন পাদুকা শ্রমিক অনু দাস, খোকন মন্ডল, ভগিরথী দাস, বরুন দাস, শ্রী গঙ্গা দাস প্রমূখ।

সভা শেষে সকলের সর্ব সম্মতিক্রমে অনু দাসকে আহবায়ক ও বরুন দাসকে সদস্য সচিব করে বিপ্লবী পাদুকা শ্রমিক সংহতি এর কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-কিনু দাস, ভগী দাস, খোকন মন্ডল, ভগিরথী দাস-(১), ভগিরথী দাস-(২), অরুন দাস, ভগী দাস, রঞ্জন দাস, বাসুদেব দাস, সঞ্জয় দাস, পুটি দাস, শ্রী গঙ্গা দাস, সনজিত দাস, শ্রী কার্তিক চন্দ্র দাস, সুশান্ত দাস প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!