বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছোট ভাইয়ের কুলখানিতে মারা গেলেন বড় ভাই!

সুনামগঞ্জের ছাতকে ছোট ভাইয়ের কুলখানির দিন মারা গেলেন বড় ভাই।

শুক্রবার বিকালে উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের রাধানগর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

একজনের শোক সইতে না সইতে আরেকজনের মৃত্যু। এ যেন মৃত্যুর মিছিল। শোকে কাতর গোটা পরিবার।

জানা যায়, গত ১০ জানুয়ারি ছাতক প্রেসক্লাবের সাবেক সদস্য, আরব আমিরাত প্রবাসী সাংবাদিক নজির আহমদের পিতা খোরশিদ আলী (৯৫) ইন্তেকাল করেন। তিনি উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের রাধানগর পশ্চিমপাড়া গ্রামের মৃত ওয়াজিদ আলীর পুত্র। মৃত্যুকালে স্ত্রী, ১ পুত্র ও ৫ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে যান।

তার মৃত্যুর পর গত শুক্রবার বাদজুমা কুলখানি অনুষ্ঠিত হয়। গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদে মিলাদ ও দোয়া শেষে বিতরণ করা হয় শিরনি। কুলখানিতে গ্রাম ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

ছোট ভাইয়ের কুলখানিতে বড় ভাই শতবর্ষী মুরব্বি বশির উদ্দিনের (১০৪) মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শুক্রবার রাত ৮টায় জানাজা শেষে তার লাশ দাফন করা হবে পারিবারিক কবরস্থানে।

একই রকম সংবাদ সমূহ

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,বিস্তারিত পড়ুন

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার