শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটায় হিফজুল কুরআন ও বক্তৃতা প্রতিযোগিতা

জামিয়া আরাবিয়া সিদ্দীকিয়া সাতক্ষীরার পাটকেলঘাটা কওমিয়া মাদ্রসায় বার্ষিক হিফজুল কুরআন ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার দিনভর মাদরাসা মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামিয়া আরাবিয়া সিদ্দীকিয়া কওমিয়ার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা মুনিরুল হক।

বিশেষ অতিথি ছিলেন জামিয়ার নায়েবে মুহতামিম মাওলানা মোশাররফ হুসাইন এবং মিনিস্টার গ্রুপের ডিভিশনাল ম্যানেজার ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান।

সভাপতিত্ব করেন জামিয়ার সম্মানিত মুহাদ্দিস মাওলানা ইমরান ইবনে হাসান।

অনুষ্ঠানে জামিয়ার শিক্ষক-শিক্ষার্থী ও মাদরাসার মুহিব্বিনগন উপস্থিত ছিলেন।

দুইটি অধিবেশনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় হিফজুল কুরআন এবং আরবি, উর্দু ও বাংলা সর্বমোট ৭৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

প্রথম অধিবেশন আরবি, উর্দু ও বাংলাঃ এ পর্বে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন মাওলানা আবু ওমর চাটগামী, সহকারী ছিলেন- মুফতি মিজানুর রহমান কাসেমী। এ
পর্বে উত্তীর্ণরা যথাক্রমে- মুহাম্মদ মুহাম্মাদুল্লাহ, ফিরোজ আহমাদ।

দ্বিতীয় অধিবেশন হিফজুল কুরআনঃ এ পর্বে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা আব্দুল আজিজ, সহকারী ছিলেন- হাফেজ মাওলানা আনিছুর রহমান ও হাফেজ মাওলানা ইনামুল হাসান।
এ পর্বে উত্তীর্ণরা যথাক্রমে- আবু হুরায়রা ও তাওফিক ইলাহী।

হিফজুল কুরআন ও বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে সম্মাননা ক্রেস্ট এবং বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

জামিয়ার অধীনে পরিচালিত “খুদ্দামুত্ত্বলাবা ছাত্র সংসদ”-এর পক্ষ থেকে প্রধান অতিথি কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল

সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাবিস্তারিত পড়ুন

তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম

সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপিবিস্তারিত পড়ুন

তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়াকে কেন্দ্র করে সোহেলবিস্তারিত পড়ুন

  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ