বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অবশেষে ৫ দিনপর বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

অবশেষে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হয়েছে। এর ফলে উভয় বন্দর এলাকায় ফিরেছে কর্মচাঞ্চল্য। ভারতের পেট্রাপোল বন্দর ও সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ভারতীয় ট্রাকচালকদের হয়রানির প্রতিবাদে সোমবার (৩১ জানুয়ারি) সকাল থেকে আমদানি বন্ধ করে দেয় পেট্রাপোল বন্দর ব্যবহারকারীরা। পরে দফায় দফায় প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে বৃহস্পতিবার রাতেই সিদ্ধান্ত হয় শনিবার থেকে আমদানি-রফতানি কার্যক্রম চালু করার।

এর আগে পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ এক পত্রে ট্রাকচালকসহ অন্যদের কমন আই কার্ড চালু করার ব্যবস্থা করা হচ্ছে বলে জানায়। যে সমস্ত গাড়ির কাগজ নবায়ন করা হয়নি এবং কেন্দ্র সরকারের নির্দেশ মতো ট্রাকচালকসহ অন্যদের কমন আই কার্ড না হলেও আগামী একমাস পূর্বের নিয়মে আমদানি-রফতানি চালু রাখতে ট্রাক রাখার জায়গায় ট্রাকচালক এবং খালাসিদের প্রবেশে তাদের সঙ্গে আপাতত আধার কার্ড বা ভোটারকার্ড সঙ্গে রাখলেই হবে বলে জানানো হয়। ওই চিঠির আলোকে সীমান্ত বাণিজ্যের স্বার্থে শনিবার সকাল থেকে আমদানি-রপ্তানি চালু করার সিদ্ধান্ত নেয় বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন।

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, বন্দর ও বিএসএফের হয়রানির কারণে আমাদের বিভিন্ন সংগঠনের আন্দোলনের ফলে গত সোমবার (৩১ জানুয়ারি) থেকে বৃহস্পতিবার (৩ ফেব্রæয়ারি) টানা ৪ দিন বন্ধ থাকে বন্দরের সকল কার্যক্রম। পরে ফলপ্রসু আলোচনা শেষে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল হয়।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আগের মতো আমদানি-রপ্তানি চলছে। তারা প্রশাসনের আশ্বাসে আবারও কাজে ফিরে এসেছেন। বিষয়টি সকল সদস্যদের জানিয়ে দেওয়া হয়েছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব অফিসার গোলাম মোস্তফা শিকদার জানান, টানা ৫ দিন বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। শনিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চলছে। সিঅ্যান্ডএফ এজেন্টের সদস্যরা কাজ করছে। এর ফলে বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, চারদিন বন্ধ থাকার পর আজ শনিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। যানজট ও পণ্যজট নিরসনে দ্রুত পণ্য খালাসের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনাও দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা