শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার সামটা মাদরাসার বিদায়ী গভর্নিং বডিকে সংবর্ধনা

যশোরের শার্শা উপজেলার সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল (বি.এ) মাদরাসার বর্তমান গভর্নিং বডি’র মেয়াদ পূর্ণ হওয়ায় মাদরাসার শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

১৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বেলা ১১টায় মাদরাসা হলরুমে গভর্নিং বডি’র এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মোমিনুল ইসলামের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের আরবি প্রভাষক সাংবাদিক মুহাম্মাদ আসাদুজ্জামান ফারুকী’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত বিদায়ী সভাপতি সাপ্তাহিক গ্রামের সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক মো. আসাদুজ্জামান।

তিনি তার বক্তব্যে প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন- বিগত ২৯.০৮.২০১১ ইং তারিখ হতে অদ্যবধি কার্যকাল দিবস পর্যন্ত যথাযথ দায়িত্ব পালনে সোচ্চার ছিলাম মানুষ ভুলের উর্ধে নয়। এ দীর্ঘ সময়ে ত্রুটি-বিচ্যুতি হলে আজ এই মুহূর্তে সকলেই ভুলে যাবেন বলে আমি বিশ্বাস করি। আমার ভেতরেও কোন ক্ষোভ ব্যথা আর রইল না।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোমিনুল ইসলাম বিদায়ী গভর্নিং বডির বিশেষ করে সভাপতির উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন। গোটা হলরুম কিছু সময়ের জন্য নিস্তব্ধ হয়ে যায়।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক (আরবি) কবি হেলাল আনোয়ার, ইংরেজি প্রভাষক ইকবাল হোসাইন, আরবি প্রভাষিকা জান্নাত আরা, বিদায়ী সংবর্ধিত সদস্য বাবুর আলী প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন- মাদরাসার বিদায়ী গভর্নিং বডির সংবর্ধিত সহ-সভাপতি ইদ্রিস আলী সরদার, দাতা সদস্য লিয়াকত আলী, অভিভাবক সদস্য শাহিদুল ইসলাম, আব্দুস সালাম, সহকারি অধ্যাপক আলহাজ্ব মাও.আব্দুর রশিদ, আলহাজ্ব মাওলানা হাবিবুর রহমান, প্রভাষিকা ফাতেমা নুসরাত আইরিন, সহকারি মাওলানা আলহাজ্ব রহমাতুল্লাহ, মাওঃ সাইফুল্লাহ, লাইব্রেরিয়ান হাজি মোঃ সেলিম, সহকারি শিক্ষক নুর হাসান, মোজাম্মেল হক, নুরুন্নাহার, রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, খাদিজা খাতুন, শরিফা খাতুন, অফিস সহকারি আবুল হাসান, মৌলভী আবু বকর ছিদ্দিক, ক্বারী শামছুদ্দীন, এনটিআরসিএ কর্তৃক সদ্য নিয়োগপ্রাপ্ত ৩ জন শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন-মাদরাসার আরবি প্রভাষক সাংবাদিক মুহাম্মাদ আসাদুজ্জামান ফারুকী।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা