বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জরায়ু ক্যান্সার ও হেপাটাইটিস বি ভাইরাস টিকাদান বিষয়ক প্রশিক্ষণ

সাতক্ষীরার কাটিয়া মিলগেট এলাকায় চারদিন ব্যাপী হেপাটাইটিস বি ভাইরাস ইপিআই’র আওতার বাইরে টিকা এবং টিকাদান বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার তৃতীয় দিনের প্রশিক্ষণ কর্মসূচি সমন্বয় করেন ভাওয়াল এসোসিয়েশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’র নির্বাহী পরিচালক সরকার জাহাঙ্গীর উজ্জামান লিটন।

বিকালে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন বিএমএ’র জেলা সাধারণ সম্পাদক ও ক্যান্সার বিশেষজ্ঞ ডা.মনোয়ার হোসেন।

সকালের পর্বে প্রধান প্রশিক্ষণ ছিলেন সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ডা. রফিকুল ইসলাম।

উভয় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন এবং প্রশিক্ষণ প্রদান করেন বেসরকারি উন্নয়ন সংগঠন প্রভা’র নির্বাহী পরিচালক শাম্মি আক্তার কুমকুম।

অনুষ্ঠানে আরো আলোচনা করেন ভাওয়াল এসোসিয়েশন’র রাজশাহী বিভাগীয় পরিচালক নূর মোহাম্মদ।

গ্রাম্য ডাক্তার সমিতি’র সহ-সভাপতি শহিদুল ইসলাম দুলু।

প্রথম দিনের কর্মশালায় গ্রাম্য ডাক্তার সমিতি’র জেলা সাধারণ সম্পাদক আব্দুল গফফার।

রবিবার কর্মশালার চতুর্থ ও সমাপনি দিনে প্রশিক্ষনার্থীদের হাতে কলমে বাস্তব প্রশিক্ষণ প্রদান করা হবে।

এ কর্মসূচি ভাওয়াল এসোসিয়েশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’র সহায়তায় বাস্তবায়ন করছে সাতক্ষীরার বেসরকারি
উন্নয়ন সংগঠন প্রভা। কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রত্যেকের হেপাটাইটিস বি ভাইরাস পরীক্ষা করা হয়। এবং একই সাথে তাদের বিনামূল্যে বি ভাইরাসের টিকা প্রদান করা হয়।

শনিবার সারাদিনের কর্মশালায় উল্লেখযোগ্য দিক ছিল হেপাটাইটিস বি’র র‌্যাপিড টেস্ট, ব্লাড গ্রুপিং,ভায়া টেস্ট হাতে কলমে শেখানো হয়।

ক্যান্সার বিশেষজ্ঞ ও খুলনা মেডিকেল কলেজের শিক্ষক অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, ‘উপকুলীয় জেলা হিসেবে সাতক্ষীরার নারীদের আশংকাজনকহারে বেড়েছে জরায়ু ক্যান্সার। এর হার স্তন ক্যান্সার আক্রান্তের পরেই। এ অবস্থায় এর চিকিৎসা বেশ দুরুহ হয়েছে। এর চিকিৎসা সেবায় প্রয়োজন সরকারি বেসরকারি যৌথ উদ্যোগ।’

তিনি এই উদ্যোগের সাথে জড়িত প্রতিটি বেসরকারি স্বাস্থ্যকর্মীকে সততা ও নিষ্ঠার সাথে কাজ বাস্তবায়নের জন্য অনুরোধ জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা