বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কনিষ্ঠ ও তৃতীয় নারী ইউপি চেয়ারম্যান হিসাবে শপথ নিলেন সাফিয়া পারভীন

সাতক্ষীরা জেলার সবচেয়ে কম বয়সী ও তৃতীয় নারী ইউপি চেয়ারম্যান হিসাবে শপথ নিলেন কালিগঞ্জের সাফিয়া পারভীন।

জানা গেছে, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউপিতে তৃতীয় ধাপে গত বছরের ২৮ নভেম্বর নির্বাচনে ২৭ বছর বয়সী এই তরুণী জয়লাভ করেন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে তাকে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবীর শপথ বাক্য পাঠ করান।

এই পরিবার টানা এক যুগের বেশি সময় জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে ইউনিয়নটি পরিচালনা করতে যাচ্ছেন।

নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীনের পিতা কেএম মোশাররফ হোসেন ২০০৩ সাল হতে ২০১১ সাল পর্যন্ত মোট ৯ বছর ও পরে দ্বিতীয় মেয়াদে ২০১৬ সাল হতে ২০১৮ সালে ইউপি চেয়ারম্যানের দায়িত্ব থাকাকালীন ৮ সেপ্টেম্বর দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।

পরবর্তীতে ইউনিয়নটিতে উপনির্বাচনে জেলার দ্বিতীয় নারী চেয়ারম্যান হিসাবে সাফিয়া পারভীনের মাতা আকলিমা খাতুন লাকি ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারী নির্বাচিত হয়ে অদ্যাবধি দায়িত্ব পালন করেন। তাদের জৈষ্ঠ কন্যা সাফিয়া পারভীন ২০২১ সালের সর্বশেষ নির্বাচনে সর্ব কনিষ্ঠ ও জেলার তৃতীয় নারী চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন।

পিতা-মাতার পর তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এক প্রতিক্রিয়ায় তিনি জানান, ‘আমার পিতার জনপ্রিয়তায় ও ভালবাসায় এবং মহান আল্লাহর রহমতের কারণে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি জনগণের সেই ভালবাসা রক্ষা করে সাধারণ মানুষের পাশে থাকতে পারি এবং সকল ভেদাভেদ ভুলে ইউনিয়নটি মডেল ইউনিয়ন গড়তে পারি তার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।’

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন শপথ পাঠ করেন। তবে ওই ইউনিয়নের পরাজিত ঘোড়া প্রতিকের স্বতন্ত্র প্রার্থী জিএম রবিউল্যাহ বাহার নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে হাইকোর্টে রিট করায় হাইকোর্টের স্থগিত আদেশের প্রেক্ষিতে ১নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শপথ গ্রহণ করতে পারেননি এবং অন্যটি নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পবিত্র ওমরা হজ্ব ব্রত পালন করতে যাওয়ায় তিনিও শপথ নিতে পারেন নি।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়