বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নোয়াখালীতে ৪টি চোরাই মূর্তিসহ গ্রেফতার ২

নোয়াখালী শহরের মাইজদী বাজারে শ্রীশ্রী রামচন্দ্র দেবের (রাম ঠাকুর) মন্দিরের রাধাগোবিন্দের চুরি হওয়া দুটি মূর্তিসহ দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, নোয়াখালী সদর উপজেলার পূর্ব মাইজদী গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে আবদুল মান্নান (২৪) একই উপজেলার মাষ্টার পাড়ার মৃত চাঁন মিয়ার মেয়ে বিবি ময়না (২০)।

শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি জেলার একাধিকস্থানে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত রবিবার ২১ ফেব্রুয়ারি ভোররাতে শ্রীশ্রী রামচন্দ্র দেবের (রাম ঠাকুর) মন্দিরের শয়নকক্ষের দরজা ভেঙে রাধাগোবিন্দের আসন থেকে দুটি পিতলের রাধা গোবিন্দের মূর্তি চুরি হয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ২০হাজার টাকা। এ ঘটনায় মন্দিরের সাধারণ সম্পাদক গৌতম ভট্ট বাদী হয়ে ২২ ফেব্রুয়ারি রাতে সুধারাম থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। সুধারাম মডেল থানার মামলা নং-৩৪।

ওসি আনোয়ারুল ইসলাম আরও বলেন, এ মামলায় প্রথমে মূর্তি চোর চক্রের সদস্য আবদুল মান্নানকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য মোতাবেক বৃহস্পতিবার বিকেলে মাইজদী মাষ্টার পাড়া এলাকায় অভিযান চালিয়ে রাম ঠাকুর মন্দিরের রাধাগোবিন্দের চুরি হওয়া দুটি মূর্তিসহ আরো দুটি মূর্তিসহ বিবি ময়না নামে এক নারীকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী