বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার পাঁচ কায়বায় বোমার আঘাতে ২ শিশু আহত

যশোরের শার্শার পাঁচ কায়বা গ্রামে বোমা বিস্ফোরণে শিহাব হাসান (৭) ও হাবিবুর রহমান (৮) নামের দুই শিশু মারাত্মক ভাবে আহত হয়েছে।
বোমার আঘাতে হাবিবুরের একটি পা ঝলসে গেছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত শিহাব হাসান শার্শার পাঁচ কায়বা গ্রামের সুমন হোসেনের ছেলে ও হাবিবুর রহমান একই গ্রামের হাসান আলীর ছেলে।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ফিরোজ আমেদ জানান, রবিবার দুপুরে শিহাব ও হাবিবুর বাড়ির পাশে ওলিয়ার রহমানের আমবাগানে খেলতে গিয়ে একটি বাজার করা প্যাকেট পায়। প্যাকেটের ভিতর লাল টেপ পেচানো কৌটো দেখে সেটি তারা খোলার চেষ্টা করে। এসময় বিকট শব্দে সেটি ফেটে যায়। এতে হাবিবুর মারাত্মক ভাবে আহত হয় এবং শিহাব হাতে ও মুখে সামান্য আঘাত প্রাপ্ত হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় একটি বোমা রাখার প্যাকেট উদ্ধার করেছেন।
তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি মামুন খাঁন জানান।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি

দেশে অতিবৃষ্টির কারণে হঠাৎ কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বাজার নিয়ন্ত্রণেবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ