শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়িয়ায় ইউনিয়ন বিট পুলিশিং সমাবেশ

কলারোয়ায় সোনাবাড়িয়া ইউনিয়ন বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মাদক, চোরাচালান, জঙ্গি ও বাল্য বিবাহ প্রতিরোধ কল্পে রবিবার (২৭ ফেব্রুয়ারী) বিকালে সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

৬নং সোনাবাড়িয়া বিট পুলিশিং কমিটির আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান।

তিনি বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু। আর এই বন্ধুত্বের হাত মজবুত করে এলাকার আইন শৃংখলা, মাদক পাচাররোধ, জঙ্গি দমন, বাল্য বিবাহসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড রোধকল্পে সকলের সহযোগীতা প্রয়োজন।’

সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, উপজেলা আ.লীগের সহ.সভাপতি ওয়াদুদ ঢালি।

থানার এসআই রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার সেকেন্ড অফিসার এসআই জসিম উদ্দীন, এসআই রঞ্জন কুমার, এসআই সোহারাব হোসেন, আ.লীগ নেতা আব্দুস সালাম, রাজু আহমেদসহ ইউনিয়ন পুলিশিং বিটের কর্মকর্তা, ইউপি সদস্য ও সূধিবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ