শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাশ করার পর বাবা কিনে দিলেন মোটরসাইকেল, প্রাণ গেল কলেজছাত্র ছেলের

সদ্য এসএসসি পাশ করার পর ছেলের আবদার পূরণ করতে সাংবাদিক বাবা কিনে দিয়েছিলেন মোটরসাইকেল। তবে মাত্র একদিনের মধ্যেই সড়কে প্রাণ গেল ফারহান আঞ্জুম মাফি নামে এক কলেজছাত্রের।

রোববার রাত ১০টার দিকে কুমিল্লার গোমতী বেড়িবাঁধের আইল্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্রের নাম ফারহান আঞ্জুম মাফি (১৭)। সে নগরীর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং দৈনিক আমাদের কুমিল্লা পত্রিকার সাহিত্য সম্পাদক কবি দীপ্র আজাদ কাজলের ছেলে।

স্থানীয়রা জানান, মাত্র একদিন আগে মাফিকে নতুন মোটরসাইকেল কিনে দেন তার বাবা। রোববার রাতে দুই বন্ধু নিয়ে গোমতী নদীর পাড়ে ঘুরতে যায় মাফি। রাত ১০টার দিকে আইল্যান্ডে মোটরসাইকেলটি উল্টে যায়।

এতে মাফিসহ তার দুই বন্ধু আহত হয়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মাফিকে মৃত ঘোষণা করেন। আহত বন্ধু চিকিৎসাধীন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান বলেন, গোমতীর বেড়িবাঁধে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মাফি নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার