শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাণিজ্যমন্ত্রী একজন ব্যর্থ মন্ত্রী: কাদের মির্জা

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি একজন ব্যর্থ মন্ত্রী। তার মন্ত্রণালয়ও ব্যর্থ— এমন মন্তব্য করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।

রোববার রাত ৮টায় নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এ কথা বলেন।

কাদের মির্জা বলেন, হঠাৎ কোনো কারণ ছাড়া বাজারে দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি প্রমাণ করে দেশের ব্যবসায়ী কিংবা বাজারের ওপর বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো নিয়ন্ত্রণ নেই। বরং ব্যবসায়ীরাই নিয়ন্ত্রণ করে বাণিজ্য মন্ত্রণালয়।

তিনি আরও বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর কাজ কী সেমিনারে বসে চেয়ারে ঘুমানো! আর কিছু দিন পর পর গণমাধ্যমে গণবাণী শোনাবেন। আর ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা নিয়ে এ দেশের মানুষের নিয়ন্ত্রণ অসাধু ব্যবসায়ীদের হাতে তুলে দেবেন। যখন ইচ্ছা দ্রব্যমূল্য বৃদ্ধি করবে যখন ইচ্ছা কমাবে। কমানোর তো প্রশ্নই আসে না। একবার বৃদ্ধি করলে তা কমানোর কথা ভুলে নাকে তেল দিয়ে ঘুমাতে থাকেন তারা।

আব্দুল কাদের মির্জা অভিযোগ করে বলেন, মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের অনুগত এমপি নিজাম হাজারী কোম্পানীগঞ্জে ৭ ফেব্রুয়ারির নির্বাচনে সশস্ত্র সন্ত্রাসীদের দিয়ে ত্রাস সৃষ্টি করেছে। আপনার সঙ্গে সম্পর্ক নিয়ে নানা লোক নানান কথা বলেন।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার