শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন মোড়লের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কলারোয়ার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজ উদ্দীন মোড়লের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের উত্তর সোনাবাড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন মোড়ল(৭৩) বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে শুক্রবার দিবাগত রাতে (সাড়ে ৩টায়) নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না..রাজেউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বেলা আড়াইটার দিকে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন মোড়লকে রাস্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করা হয়।

পুষ্পস্তাবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তালা-কলারোয়া (সাতক্ষীরা-১) সংসদীয় আসনের সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, থানার অফিসার ইনচাজর্ (ওসি) নাসির উদ্দীন মৃধা, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী স্থানীয় ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান সহ মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের মানুষ।

সম্মান প্রদর্শন শেষে মরহুম বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন মোড়লের জানাযা নামাজের পর পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। জানায়া নামাজে অসংখ্য মুসুল্লিগণ অংশগ্রহন করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির এক মতবিনিময় সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নকে আধুনিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট
  • কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১