শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুঁটিতে বেঁধে শিশু নির্যাতনে অভিযুক্ত বাবা-মেয়ে গ্রেফতার

চুয়াডাঙ্গায় চুরির অপবাদ দিয়ে খুঁটিতে বেঁধে শিশু শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত বাবা-মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে শিশুটির মায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকার দোস্ত বাজারের ‘মায়ের দোয়া ফ্যাশন হাউজে’র মালিক আলী আহমদ (৬৫) ও তার মেয়ে রুমানা আক্তার (২৭)।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবির জানান, সোমবার নির্যাতিত শিশুর মা বাদী হয়ে থানায় শিশু নির্যাতনের মামলা দায়ের করেন।

এরপর অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। পরে তাদের দর্শনা আমলী আদালতে সোপর্দ করা হলে বিচারত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত রবিবার দুপুরে দর্শনা থানা এলাকার দোস্ত বাজারে টাকা চুরির অপবাদ দিয়ে এ শিশুকে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ ওঠে। পরে খুঁটিতে বাঁধা শিশুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে সমালোচনার ঝড় বইতে থাকে।
এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন