শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেরালকাতায় মুক্তিযোদ্ধাদের সন্মানার্থে ফুটবল টুর্ণামেন্ট

কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের বলিয়ানপুরে বীর মুক্তিযোদ্ধাদের সন্মানার্থে এক ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১০ টার দিকে দিনভর স্থানীয় বলিয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪ দলীয় খেলাটি শুরু হয়ে বিকাল ৬টার দিকে শেষ হয়।

নকআউট খেলার ফাইনালে শার্শার ধলদা ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে কলারোয়ার সুলতানপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যাপক হারুনর রশীদ, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স ম মোরশেদ আলী ভিপি, সাবেক সাংগাঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মশিয়ার রহমান বাবু।

কলারোয়ার বলিয়ানপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, অজিয়ার রহমান ও সাকার উদ্দিনের সন্মানার্থে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ টুর্নামেন্টটির আয়োজন করে।

এসময় আরো উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল গফুর, কলারোয়া থানা পুলিশের ৮নং বিট পুলিশিং কর্মকর্তা এএসআই মফিজুর রহমান,সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুসার, মাস্টার আমিরুল ইসলাম, লিটন হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আওয়ামী লীগ নেতা জালাল উদ্দীন গাজী।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা