শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগর কৈখালী কোস্টগার্ড কর্তৃক জেলেদের উপর মারপিটের অভিযোগ

শ্যামনগর উপজেলার উপকূল অঞ্চলের সিমান্ত এলাকার লোকালয় নদীতে মাছ ধরতে গিয়ে কোষ্ট গার্ড কৈখালী পশ্চিম জোনের কয়েকজন পোশাকধারী সদস্যর লাঠির আঘাতে আহত হয়ে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

ঘটনাটি ঘটেছে গত (২৩ জুন) ২০২২ বুধবার রাত আনুমানিক ৩টার সময় শ্যামগরের রমজাননগর ইউনিয়নের মাদার নদীতে। আহত জেলেরা হচ্ছে শ্যামনগরের কালিঞ্চী গ্রামের মৃত ইউছুফ মোল্যার স্ত্রী ফরিদা, দাউদ গাজীর ছেলে জহুর আলী ও মনিরউদ্দীন গাজীর ছেলে মোশারফ ।

আহত জেলে ও প্রত্যক্ষদর্শীরা বলেন, বুধবার রাত আনুমানিক ৩টার সময় এই জেলেরা পেটের দায়ে নদীতে মাছ ধরতে যায়। এ সময় কোস্ট গার্ডের বোর্ড যোগে কয়েকজন কোস্টগার্ড সদস্য আহত এই জেলেদের নৌকা পাশে এসে তাদের অশ্লীল ভাষায় গালি গালাচ করে এবং সুন্দরবনের গরান কাঠের লাঠি দিয়ে আঘাত করে । এ সময় কোস্টগার্ড সদস্যদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জহুর আলী নামের একজন জেলে কোস্টগার্ডের সদস্যের পায়ে ধরতে গেলে তাকে জুতা পায়ে বুকে লাথি দিয়ে ফেলে দেয় ৷ জেলেদের মারপিট করে কোস্টগার্ড সদস্যরা তাদের জাল তুলে নিয়ে চলে যায়। আহত ফরিদা বলেন, তার স্বামী মারা যাওয়ার পরে তিনি ৪ জন নাবালক সন্তান এর মুখে ভাত তুলে দিতে নদীতে মাছ ধরা ছাড়া তার আর কোন উপায় নেই। জহুর আলী ও মোশারফ পরিবার নিয়ে নদীর চরে বসবাস করেন পরিবারের সদস্যদের মুখে ভাত তুলে দিতে নদীতে মাছ ধরা ছাড়া তাদেরও কোন উপায় নেই। ঘটনার বিষয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের সিসি এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এই অপারেশনে তিনি ছিলেন না ৷ তবে কোস্টগার্ড সদস্যরা কোন জেলেকে আঘাত করতে পারে না বলে জানান ৷

ঘটনার বিষয়ে রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল মামুন বলেন, আহত জেলেরা তার কাছে ঘটনাটি জানিয়েছেন। এ ধরনের ঘটনা প্রশাসনের কাছ থেকে কেউ আশা করেনা। তিনি বিষয়টি উপজেলা পরিষদের মাসিক সভায় উপস্থাপন করে তদন্ত চাইবেন। শ্যামনগরের এই এলাকায় পাশাপাশি ফরেস্ট, বিজিবি, নৌ-পুলিশ ও কোস্টগার্ড পাশাপাশি অফিস কিন্তু গরানের লাঠি হাতে জেলেদের উপর আক্রমন করতে আগে কখনও কেউ দেখিনি ৷

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে ‘অধিকার ও এ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ

সাতক্ষীরার শ্যামনগরে বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার হাইব্রিডবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন