শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জ্বালানি সহ সকল পন্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জ্বালানি তেলের অস্বাভাবিক মুল্য বৃদ্ধি, অসহনীয় বিদ্যুতের লোডশেডিং ও সকল প্রকার পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাতক্ষীরা জেলা বিএনপির দুটি গ্রুপ পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

শুক্রবার(১২ই আগষ্ট) বিকাল ৫ টায় শহরের রাধানগর ও ইটাগাছা এলাকা থেকে বিক্ষোভ মিছিল দুটি বের হয়। মিছিল দুটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের রাধানগর ঢাকাগামী কে-লাইন পরিবহন কাউন্টারের সামনে ও হাটের মোড়ে যেয়ে পৃথক দুটি প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।

রাধানগরের সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসান, চেয়ারম্যান আব্দুর রউফ, মৃনাল কান্তি রায়, বিএনপি নেতা আবুল হাসান হাদি, মাসুম বিল্লাহ শাহীন, আইনুল ইসলাম নান্টা, স্বেচ্ছাসেবক দল সভাপতি সোহেল আহমেদ মানিক প্রমুখ ।

ইটাগাছার সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম,সাবেক এমপি কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির হাবিবুর রহমান হাবিব প্রমুখ

বক্তারা বলেন, বর্তমান সরকার বিএনপির আন্দোলনকে ভয় পায়। আর তাই বিএনপিকে মাঠে দেখলেই তারা হামলা করা শুরু করেছে। বিএনপির গণতান্ত্রিক দাবির মিছিলে গুলি করে হত্যা করেছে ভোলায় দুই বিএনপি নেতাকে। যা খুবই লজ্জাজনক। রাজপথের মিছিলে গুলিতে হত্যা করে আজ পর্যন্ত কোনো সরকার ক্ষমতায় টিকে থাকতে পারেনি। তারা আরো বলেন, এই সরকার জ¦ালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করেছে। যা সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। সাধারন জনগনের নাভিশ^াস উঠে যাচ্ছে। অবিলম্বে তেল গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য দারিদ্র জনগোষ্ঠীর ক্রয় ক্ষমতার মধ্যে আনার জোর দাবী জানান তারা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ

তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী, দিনমজুর ও প্রখর রোদে কর্মরতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

সাতক্ষীরা সীমান্তকে কেন্দ্র করে আবারও ‘পুশইন’ আশঙ্কা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা