শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যক্তিকে ৪৩ হাজার টাকা জরিমানা

কলারোয়ায় ভ্রাম্যমান আদালত পৃথক অভিযান চালিয়ে বাল্যবিবাহ আয়োজনের অপরাধে এক ব্যক্তিকে ও মৎস্য সংরক্ষণ আইনে অপর এক ব্যক্তিকে আর্থিক জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১২ আগষ্ট) বেলা ১২ টার দিকে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস। অভিযানকালে সোনাবাড়িয়া ইউনিয়নের দক্ষিন ভাদিয়ালী গ্রামের আখতার হোসেনের(৪২) অপ্রাপ্তবয়স্ক কন্যাকে বিয়ের আয়োজন করার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭” এ ৫/৩ ধারা মতে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় ও বিয়ের সকল প্রস্তুতি ভন্ড করে দেয়া হয়।

অপর অভিযানে হেলাতলা ইউনিয়নের দামোদারকাটি গ্রামের আনারুল হাসান(৩৭) কে মৎস্য রক্ষা ও সংরক্ষণ ১৯৫০ এর ৫/২ ধারা অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহায়তা করেন থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধা, এসআই রঞ্জন কুমার মালে সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস জানান, সরকারী নির্দেশনায় বাল্যবিবাহ সহ জনস্বার্থে সকল অপরাধ রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান থাকবে।

একই রকম সংবাদ সমূহ

শীতের আগমনে কলারোয়ায় লেপ-তোশকের দোকানে ক্রেতাদের ভিড়, ব্যস্ত কারিগররা

শীতের আগমনে সাতক্ষীরার কলারোয়ায় বেড়েছে লেপ-তোশক তৈরির ব্যস্ততা। শীতের প্রস্তুতি নিতে লেপ-তোশকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান
  • কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি
  • বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন