শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এএসআইয়ের বুকে ঢুকে গেলো বাঁশ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজার এলাকা থেকে ডিউটি শেষে থানায় ফেরার পথে অবৈধ পার্কিংয়ে রাখা ট্রাকের বাঁশ বুকে ঢুকে আশাশুনি থানার এএসআই মো. শাহজামাল নিহত হয়েছেন।
বুধবার দিবাগত ভোররাত ৪টা ৪০ মিনিটের দিকে চাপড়া ব্রিজের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। আটক ট্রাকচালক কামাল হোসেন ও হেলপার তমাল শেখ সিরাজগঞ্জ জেলার বাসিন্দা। এএসআই শাহজামাল বুধহাটা বাজারে ডিউটি করছিলেন।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির জানান, এএসআই শাহজামাল ডিউটি শেষে ভোররাতে বুধহাটা বাজার থেকে থানায় ফিরছিলেন। পথিমধ্যে চাপড়া ব্রিজের উত্তর পাশে অন্ধকারের মধ্যে বাঁশবোঝাই একটি ট্রাক অবৈধভাবে পার্কিং করা ছিলো। ট্রাকের পেছনের অংশে বাঁশের অপর প্রান্ত ঝুলে ছিলো। ট্রাকে কোন লাইট ছিলো না।

তিনি বলেন, ডিউটি শেষে মোটরসাইকেলযোগে থানায় ফেরার পথে ট্রাকের পেছনের অংশের বাঁশ শাহজামালের বুকের ডান পাশে ঢুকে যায়। বাম হাতেও জখম হয়। খবর পেয়ে দ্রুত উদ্ধার করে তাকে প্রথমে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অ্যাম্বুলেন্সযোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৭টা ১০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ট্রাকে যদি কোন আলোর ব্যবস্থা থাকতো তাহলে এই দুর্ঘটনাটি ঘটতো না।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দুর্ঘটনার শঙ্কায় উদ্বিগ্ন পৌরবাসী

দুর্ঘটনা ঘটার পরে নয়, জনস্বার্থে আগেভাগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক-এমন আবদার থেকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হওয়ায় হাবিবকে ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক দুইবারের সংসদ সদস্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নানা কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীববৈচিত্র্য রক্ষাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম
  • ২০ বছরেও সংস্কার হয়নি সাতক্ষীরার মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ
  • সাতক্ষীরায় অসহায় ও এতিমদের নিয়ে ঈদ পুনর্মিলনী
  • সাতক্ষীরায় নিজ ঘর থেকে মধ্য বয়সী নারির মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ
  • সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত