রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ব্যাংদহের মরিচ্চাপ নদীতে এমপি রবি নৌকা বাইচ প্রতিযোগিতা

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে
এমপি রবি নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে সদরের ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা বাজার সংলগ্ন মরিচ্চাপ নদীতে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি’র আয়োজনে ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের
মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, জেলা তথ্য অফিসার মো জাহারুল ইসলাম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি
মকসুমুল হাকিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জোড়দিয়া মর্ডাণ স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, জাতীয় ক্রীড়াবিদ সেতারা জামান, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান খোকন, ইউপি সদস্য মহাদেব ঘোষ, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি
শেখ মোস্তাফিজুর রহমান শোভন, ছাত্রলীগ নেতা কাজী সাদিকুজ্জামান দিপ প্রমুখ।

এমপি রবি নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২২ এ পুঁইজালা প্রথম স্থান অধিকার করে চ্যাম্পিয়ন এবং মশিডাঙ্গা দ্বিতীয় স্থান লাভ করে রানার্সআপ হয়। নৌকা বাইচ প্রতিযোগিতার পূর্বে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মরিচ্চাপ নদীতে স্কুল সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে নৌকা বাইচ ও স্কুল সাঁতার
প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিনোদন প্রিয় মানুষেরা দুপুর ২টা থেকে মরিচ্চাপ নদীর তীরবর্তী দু’পাড়ে বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো
মানুষের উপস্থিতিতে উৎসব মুখর হয়ে ওঠে ব্যাংদহা এলাকা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল

শিশুদের পুষ্টির চাহিদা পূরণ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং নিয়মিত উপস্থিতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বীর মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন দেওয়ার ঘটনায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • সাতক্ষীরার ​ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র!
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন
  • সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সার্কিট হাউজ মোড় শাখার অফিস উদ্বোধন ও কমিটি গঠন
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম