শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বাবুলিয়া ফুটবল মাঠে এমপি রবি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরা সদরের বাবুলিয়া ফুটবল মাঠে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা এবং বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হবে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর প্রথম রাউন্ডের উদ্বোধনী খেলা।

রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সাতক্ষীরা সদরের
আগরদাঁড়ি ইউনিয়নের বাবুলিয়া ফুটবল মাঠে টুর্নামেন্ট কমিটির আহবায়ক মীর তানজির আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা। এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা ১৯ সেপ্টেম্বর খেলা ভেন্যু- আলিপুর পুষ্পকাটি ফুটবল মাঠে অংশ নেবে আলিপুর ইউনিয়ন বনাম ব্রক্ষরাজপুর ইউনিয়ন দল, ৩য় খেলা ২০ সেপ্টেম্বর ভেন্যু ঝাউডাঙ্গা পাথরঘাটা ফুটবল মাঠে অংশ নেবে ঝাউডাঙ্গা দল বনাম বল্লী ইউনিয়ন দল, ৪র্থ খেলা ২১ সেপ্টেম্বর ভেন্যু ফিংড়ী ইউনিয়নের গাভা ফুটবল মাঠে অংশ নেবে ফিংড়ি ইউনিয়ন দল বনাম ভোমরা ইউনিয়ন দল, ৫ম খেলা ২২ সেপ্টেম্বর ভেন্যু লাবসা ফুটবল মাঠে অংশ নেবে সাতক্ষীরা পৌরসভা দল বনাম শিবপুর ইউনিয়ন দল, ৬ষ্ঠ খেলা ২৩ সেপ্টেম্বর ভেন্যু ভাঁড়–খালী ফুটবল মাঠে অংশ নেবে ঘোনা ইউনিয়ন দল বনাম বৈকারী ইউনিয়ন দল, ৭ম খেলা ২৪ সেপ্টেম্বর ভেন্যু ভাঁদড়া মাঠে অংশ নেবে লাবসা ইউনিয়ন দল বনাম কুশখালী ইউনিয়ন দল, ৮ম খেলা প্রথম রাউন্ডের শেষ খেলা ২৫ সেপ্টেম্ব ভেন্যু ধুলিহর ইউনিয়নের কোমরপুর ফুটবল মাঠে অংশ নেবে সাতক্ষীরা সদর উপজেলা বনাম ধুলিহর ইউনিয়ন দল। এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর প্রথম রাউন্ডের খেলাসহ সকল খেলা উপভোগ করার
জন্য টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আহবান জানানো হয়েছে। প্রেস-বিজ্ঞপ্তি

একই রকম সংবাদ সমূহ

হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত তাবাসসুম এমপি

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা সদরের নলকুড়া গ্রামের আশরাফ বাহিনীর আলমগীর, জাহাঙ্গীর, রফিকুল ও আরিজুল গংদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বল্লী ইউনিয়নে নির্বাচনী হাওয়া: আলোচনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দিদারুল

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নে পুরোদমেবিস্তারিত পড়ুন

  • স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে সংসার করতে চান রিপা খাতুন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ
  • কন্ঠশিল্পী রত্নার মা’র মৃত্যুতে সাতক্ষীরা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের শোক
  • সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি নির্বাচিত হলেন অ্যাড. আকবর আলী
  • উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা
  • সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • সাতক্ষীরায় ভোমরা সড়কে রাতে টায়ার জ্বালিয়ে ককটেল বিস্ফোরণ
  • সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬
  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় দিনব্যাপী ‘সম্প্রীতি মেলা ২০২৬’