সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এসএম গ্রুপ কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন গদখালী

কলারোয়ায় এসএম গ্রুপ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় টাইব্রেকারে ৫-৩ গোলে কলারোয়ার তুলশীডাঙ্গার দুরন্ত ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গদখালী যুব উন্নয়ন সংঘ।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে আয়োজিত ওই খেলায় নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় সরাসরি টাইব্রেকারে ৫-৩ গোলে তুলশীডাঙ্গাকে হারায় গদখালী।

ম্যান অব দ্যা ফাইনাল ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট মনোনীত হন বিজয়ী দলের মিলন।
প্রতি খেলার ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার প্রদান করেন সাঈদ টেলিকম।

সেরা গোলকিপার মনোনীত হন মামুন।

ধারাবিবরণীতে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম, শেখ শাহজাহান আলী শাহিন ও রুস্তুম আলী।

রেফারির দায়িত্ব পালন করেন মোশারফ হোসেন। তাকে সহযোগিতা করেন আবু সাঈদ ও সাইফুল আলম।

চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলকে ট্রফির পাশাপাশি যথাক্রমে ২০০০ এবং ১৫০০টাকা প্রদান করা হয়।

বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন আসন্ন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা নির্বাচনে আশু-মুজিবর-মেহেদী-সান্টু-বদুর নেতৃত্বাধীন স্বাধীনতা ক্লাব ঐক্য পরিষদের প্রার্থীরা, কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ কামাল রেজা, কলারোয়া গালর্স পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, হোন্ডা দাউদ মটরস এর সত্বাধিকারী তরিকুল ইসলাম, সোহাগ খাঁন, সজীব, তাহফিমুল ইসলাম, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, গৌতম মন্ডল, সিয়াম, রিশাদ, মাসুদ রানা, ফুটবলার সায়েদ আলী, বাবু, ইমদাদুল হক, আশরাফুল, রেফারি মেহেদি হাসান ইমন, মাসউদ পারভেজ মিলন, রুহুল আমিন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল