বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা’ বইয়ের লেখক এমপি রবি শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত

‘বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা’ বইয়ের লেখক
সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত করেছে ভারতের ত্রিপুরায় নিযুক্ত
বাংলাদেশ’র হাই-কমিশন কর্তৃপক্ষ।

সোমবার (৭ নভেম্বর) দুপুরে ভারতে বাংলাদেশ হাই কমিশন কার্যালয়ে ‘বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা’ বইয়ের লেখক সাতক্ষীরার কৃতি-সন্তান বীর মুক্তিযোদ্ধা এমপি রবিকে বাংলাদেশ হাই কমিশন’র পক্ষ থেকে মুজিব বর্ষের লগো সম্বলিত উত্তরীয় ও বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতিক নৌকা শুভেচ্ছা উপহার স্বরুপ তুলে দেন।

এসময় বীর মুক্তিযোদ্ধা এমপি রবি জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা ‘বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা’ বই সকলকে উপহার দেন। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ হাই কমিশনের জন্য ত্রিপুরার উপ-মূখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মনের কাছে জমি বন্দোবস্তের দাবী জানানোর জন্য বাংলাদেশ হাই কমিশন’র পক্ষ থেকে এমপি রবিকে ধন্যবাদ জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন ভারতের ত্রিপরায় নিযুক্ত বাংলাদেশ’র এসিস্ট্যান্ট হাই-কমিশনার আরিফ মোহাম্মদ, প্রথম সচিব মো. রেজাউল হক চৌধুরী ও প্রথম সচিব মো. আল-আমিনসহ বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ