মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে ভাইপোর ‘দা’-এর কোপে চাচা জখম

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের শয়লা গ্রামে খেজুর গাছ তোলা নিয়ে বিরোধের জেরে ভাইপোর এলোপাতাড়ি ‘দা’-এর কোপে গুরুত্বর আহত হয়েছেন আলী বক্স নামের এক কৃষক (৫৫)।

সোমবার (৩১ অক্টোবর-২০২২) দুপুরে উপজেলার রাজগঞ্জ এলাকার চালুয়াহাটি ইউনিয়নের শয়লা গ্রামে ঘটনাটি ঘটে। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে গুরুত্বর আহত হয়েছেন আলী বক্সের ছেলে আব্দুল্লাহ। আহত বাবা ও ছেলে বর্তমানে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হামলাকারীরা আলীবক্সের চাচাত ভাই ও ভাইপো। এ ঘটনার পর থেকে তাঁরা বাড়ি ছেড়ে পালিয়েছেন। আলী বক্সের ভাগ্নে হাসান আল-মামুন বলেন- দুপুর সাড়ে ১২টার দিকে আমার চাচতো মামা বিল্লাল দফাদার লোক নিয়ে খেজুর গাছ তোলাচ্ছিলেন (রস সংগ্রহের জন্য পুস্তুত করা)। সেখানে পাশে আমার আপন মামা আলী বক্সের ধানের জমি। খেজুর গাছ থেকে কেটে দেওয়া পাতা আমার মামা আলী বক্সের ধান খেতে পড়ছিলো। ওই সময় মামা এগিয়ে গিয়ে ক’দিন পরে ধান উঠলে গাছ তোলার জন্য বলেন। এতে ক্ষিপ্ত হয়ে বিল্লাল মামার ছেলে রাজু গাছি দা (খেজুর গাছ তোলার কাজে ব্যবহৃত) দিয়ে আমার মামা আলী বক্সকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে মামার বাম পা হাঁটুর উপর থেকে প্রায় বিছিন্ন হয়ে গেছে। মামার দুই হাত ও পিঠে কোপ লেগেছে।

হাসান আল মামুন আরো বলেন- রাজু, তাঁর ছোট ভাই মেহেদী ও তাঁর বাবা বিল্লাল হোসেন মিলে হামলা করেছে। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে ছেলে আব্দুল্লাহ গুরুত্বর আহত হয়েছেন। হাসান আল মামুন বলেন- আহত বাবা ও ছেলেকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসক তাঁদের খুলনা ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেছেন। চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাসান হামলার এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা