শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় কোটি টাকা মুল্যের ৩৪ হাজার পিচ ইয়াবা জব্দ, আটক-২

কক্সবাজার থেকে ট্রাকের ইঞ্জিনের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে আনা ৩৪ হাজার ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। শুক্রবার ভোররাতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকা থেকে আটক ও জব্দের ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, চট্টগ্রাম জেলার হালিশহর থানাধীন উত্তর হালিশহর গ্রামের মোহাম্মদ হোসেন (৪৫) ও কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন উত্তর নোয়াপাড়া গ্রামের মজিব উল্লাহ (৩৫)। র‌্যাব-৬ সাতক্ষীরা শাখার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হক শুক্রবার দুপুরে জানান, কক্সবাজার থেকে বিপুল পরিমান ইয়াবা সাতক্ষীরার শ্যামনগরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে শুটারগান এবং পিস্তল উদ্ধার

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে একটি দেশি তৈরী পিস্তল ও একটি ওয়ান সুটারগান উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে সাতক্ষীরা পৌরসভার মধ্য কাটিয়ার আজগর কন্টাক্টারের গলির ঝোপ-ঝাড়ের মধ্যে প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় উক্ত অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। র‌্যাব-৬ সাতক্ষীরা সিপিসি জানায়, গত ১ ফেব্রুয়ারি র‌্যাব সদস্যরা সাতক্ষীরা পৌরসভার মধ্য কাটিয়া এলাকায় টহল ডিউটি করছিলেন। এসময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সাতক্ষীরা পৌরসভার মধ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে শান্তির প্রতিক কবুতর পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী জেলা প্রশাসক পত্নী মিসেস জেসমিন জাহান। এর পরে বিকালে প্রধান অতিথি হিসেবে অ্যাথলেটিকস প্রতিযোগিতার বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করেন এবং বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্যবিস্তারিত পড়ুন

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা! গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে জুমার নামাজ আদায় করেছেন লাখো মুসল্লি। ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের পাশাপাশি গাজীপুর ও আশপাশের বিভিন্ন জেলার মুসল্লিরা বৃহত্তম এই জুমার জামাতে অংশ নেন। এদিকে নামাজের আগে ময়দানের বাইরে অজুর পানি সংকট দেখা দেয়। এতে বোতলজাত পানি কিনে অজু করেন অনেকে। এছাড়াও কিছু প্রতিষ্ঠানের পক্ষ থেকে মুসল্লিদের বিনামূল্যে পানি দেয়া হয়। তবে ভ্রাম্যমাণ কিছু ব্যবসায়ী এক বদনা পানি ১০ টাকায়বিস্তারিত পড়ুন

হজ নিবন্ধনের সময় বাড়লো ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

চতুর্থ ও শেষবারের মতো বাড়লো হজ নিবন্ধনের সময়। নতুন সময় অনুযায়ী আগামি ৬ ফেব্রুয়ারি পর্যন্ত হজ নিবন্ধন করতে পারবেন হজে যেতে ইচ্ছুকরা। এরপর আর কোনোভাবেই হজ নিবন্ধনের সময় বাড়ানো হবে না। এসময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুকদের নিবন্ধন সম্পন্ন করতে বলেছে ধর্ম মন্ত্রণালয়। শুক্রবার (২ ফেব্রুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রী নিবন্ধনের সময় বিশেষ বিবেচনায় শেষবারের মতো আগামীবিস্তারিত পড়ুন

স্বেচ্ছাসেবক দলের পা হারানো নেতার পাশে বিএনপি

দলীয় কর্মসূচিতে গিয়ে হামলায় পা হারানো লক্ষ্মীপুর সদর পূর্ব স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোক্তার হোসেনের পাশে দাঁড়িয়েছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বৃহস্পতিবার ব্র্যাক কৃত্রিম পা সংযোজন কেন্দ্রে তাকে কৃত্রিম পা ও আর্থিক সহযোগিতা হস্তান্তর করেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এছাড়া মোক্তার হোসেনের চিকিৎসার সার্বিক খোঁজখবর রাখছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, গত ২৩ নভেম্বর লক্ষ্মীপুরে হরতাল কর্মসূচি পালনকালে পুলিশ ওবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের দলিল লেখক দেবু আর নেই

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জে দলিল লেখক সমিতির সদস্য ও উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মাস্টার বিমল ঘোষের পুত্র দেবদাশ ঘোষ দেবু বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারী) দিবাগত রাত্র ২টার দিকে ব্রেন স্টোক জনিত কারণে মৃত্যু বরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি আকষ্মিক ভাবে অসুস্থ হয়ে পড়লে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত সাতক্ষীরা হার্ডবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৩৪ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ৩৪ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার ভোর রাতে এসব জব্দ করা হয়। সাতক্ষীরা র‌্যাব-৬, সিপিসি-১ এর এএসপি নাজমুল হক শুক্রবার ব্যাটালিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলেন, কক্সবাজারের টেকনাফ থানার নোয়াপাড়া এলাকার মৃত জাফর আলীর ছেলে মজিব উল্লাহ (৩৫) ও চট্টগ্রামের উত্তর হালিশহর থানার আবু বক্কর সিদ্দিকের ছেলে মোঃ হোসেন (৪৫)। র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের এএসপি নাজমুল হকবিস্তারিত পড়ুন

বিয়ের আসর ছেড়ে পালালেন বর, তুলে এনে বিয়ে দিলো পুলিশ!

বিয়ের দিন হবু শ্বশুরবাড়িতে মনের মতো আপ্যায়ন পাননি বর। আর এতে প্রচণ্ড রাগ হয় তার। বিয়ে না করেই পালিয়ে নিজ বাড়িতে চলে যান তিনি। বিষয়টি জানাজানি হলে পুলিশ বরকে খুঁজে আবার বিয়ের আসরে নিয়ে আসেন। পুলিশের উপস্থিতিতেই এক হয় চার হাত। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের ফতেপুর জেলার রাধানগর গ্রামে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই গ্রামের বাসিন্দা এক তরুণীর সঙ্গে পাশের গ্রামের এক যুবকের বিয়ে ঠিক হয়। গোধূলি লগ্নে তাদের বিয়েবিস্তারিত পড়ুন

থানায় বিয়ের আবেদন যুবকের! যে কোনো মেয়েকেই বিয়ে করতে রাজি

৩২ বছর বয়স হয়ে গেলেও এখনো জীবনসঙ্গী জোগাড় করতে পারেননি অনিল। বিয়ে করতে চাইলেও মেয়ে খুঁজে পাচ্ছেন না। তাই উপায় না পেয়ে থানায় হাজির হলেন তিনি। পাত্রী খুঁজে দিতে পুলিশের কাছে করলেন আবেদন! ঘটনাটি ঘটেছে ভারতের কেরালার কোল্লাম জেলায়। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অনিলের বাবা-মা নেই। তারা অনেক আগেই মারা গেছেন। এরপর থেকে একাই থাকেন তিনি। আত্মীয় স্বজনরাও অনিলের খোঁজ খবর নেয় না। তাই একাকিত্ব জীবনের দুঃখ ঘোচাতে বিয়ে করতেবিস্তারিত পড়ুন