Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দ্বিতীয় সন্তানের মা হলেন শুভশ্রী

সুখবর দিলেন রাজ-শুভশ্রী দম্পতি। একটি ফুটফুটে কন্যাসন্তানের মা হয়েছেন টালিউড নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন তিনি। এ সুখবর দেন তার স্বামী নির্মাতা রাজ চক্রবর্তী। জুন মাসে দ্বিতীয় সন্তান আসার খবর দিয়েছিলেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে রাজ লিখেছেন- আমাদের সংসারে একমুঠো আনন্দ এলো। আমরা খুব খুশি। আমাদের ছোট্ট রাজকন্যাকে ভালোবাসা ও আশীর্বাদে ভরিয়ে দিন। সেই সময় ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর শুটিং করছিলেন তিনি। শুভশ্রীবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার শিমুলবাড়িয়ায় কালি পূজা উপলক্ষে আলোচনা সভা

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নে শ্রী শ্রী মহাশ্মশান কালি পূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ফিংড়ী ইউনিয়নের শিমুলবাড়িয়া সার্বজনীন মহাশ্মশান মন্দির কমিটির আয়োজনে মন্দির কমিটির সভাপতি রঘনিাথ সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধুু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান প্রমুখ।বিস্তারিত পড়ুন
আশাশুনিতে জাতীয় পার্টির প্রার্থী এড. আলিফের মনোনয়ন জমা

আশাশুনি প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এড. মো. আলিপ হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার বিকালে তিনি মনোনয়নপত্র জমাদান করেন। দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ রনি আলম নূরের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলী সোহাল জুয়েল প্রমূখ উপস্থিত ছিলেন। আশাশুনি উপজেলা জাপার সভাপতি রুহুল আমিন, সাধারণবিস্তারিত পড়ুন
আশাশুনিতে ইমপ্যাক্ট প্রকল্পের প্রশিক্ষণার্থীদের ভাতার টাকা প্রদান

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে দারিদ্র বিমোচনের লক্ষ্যে সমন্বিত পারিবারিক খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষনার্থীদের যাতয়াত ভাতার টাকা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এটাকা বিতরন করে যুব উন্নয়ন অধিদপ্তর আশাশুনি। দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা ইমপ্যাক্ট ৩য় পর্যায় (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ৫ দিনের এই প্রশিক্ষণ কোর্সে অংশ গ্রহনকারী ৪০ জন প্রসিক্ষণার্থীকে ৫ দিনের যাতয়াত ভাতা বাবদ ৭৫০বিস্তারিত পড়ুন
দেবহাটার সকল ইউপিতে জন্ম নিবন্ধন বিষয়ক প্রচারণা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার ৫টি ইউনিয়নে পাঁচ দিনব্যাপী জন্ম নিবন্ধন বিষয়ক প্রচারণা করা হয়েছে। উত্তরণের ইয়ুথ ইমপাওয়ার্ড প্রজেক্টের বাস্তবায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহযোগীতায় এবং গ্লোবাল অ্যাফিয়াস্ এর অর্থায়নে একযোগে ৫টি ইউনিয়নে এ প্রচারণা অনুষ্ঠিত হয়। উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান। এছাড়া স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, মেম্বর, ইয়ুথ ইমপাওয়ার্ড প্রজেক্টের উপজেলা ম্যানেজার এমরান হোসেন, সকল ইউনিয়ন ফ্যাসিলিটেটরগন। উল্লেখ্য যে, ইয়ুথ এম্পাওয়ার্ড প্রজেক্ট এরবিস্তারিত পড়ুন
বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় আরও ১৪০ মহিষ আমদানি

বেনাপোল বন্দর দিয়ে শুল্কমুক্ত মহিষের একটি চালান ভারত থেকে আমদানি হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ভারতের হরিয়ানা থেকে ৯টি ট্রাকে ছোট-বড় মোট আরও ১৪০ টি মহিষ বেনাপোল বন্দরে পৌঁছায়। কাস্টমস ও বন্দর সূত্রে জানা গেছে, মহিষগুলো বাগেরহাটের ফকিরহাটে মহিষ উন্নয়ন প্রকল্পের জন্য আমদানি করা হয়েছে। দুধ উৎপাদনের জন্য ৫৯টি বড় গাভি, ৫৯টি বাছুর ও ২টি ষাড় প্রজনন আমদানির জন্য আমদানিকারক জেনটেক ইন্টারন্যাশনাল লিমিটেড মহিষগুলো ভারত থেকে আমদানি করে। ভারতের রফতানিকারক প্রতিষ্ঠানবিস্তারিত পড়ুন
তিন টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ

মন্ত্রিসভার টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর হয়েছে। তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একই সঙ্গে তিন উপদেষ্টার পদত্যাগপত্রও গ্রহণ করা হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর গত ১৯ নভেম্বর বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তারা তিনজনই ছিলেন টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রী। একই সঙ্গে সেদিন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিস্তারিত পড়ুন
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনধসে নিহত ৩, সব শ্রমিক ছিলেন বাংলাদেশি

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনধসে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ওই ভবন থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে এবং এখনও চারজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। জানা গেছে, নিহত ৩ শ্রমিকই বাংলাদেশি। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মঙ্গলবার (২৮ নম্ভেম্বর) রাতে পেনাং এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার (২৯ নভেম্বর) ফ্রি মালয়েশিয়া টুডে এ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯.৪৫ মিনিটের দিকে মালয়েশিয়ার পেনাংয়ে নির্মাণাধীন একটি ভবনধসেবিস্তারিত পড়ুন
কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ই ভরসা ভারতের

বিশ্বকাপের পর ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে মেয়াদ শেষ হয়েছে রাহুল দ্রাবিড়ের। এরপর থেকেই দলের বাইরে চলে যান ভারতের সাবেক এই ক্রিকেটার। কিন্তু কোচ হিসেবে আবার সেই রাহুল দ্রাবিড়কেই চায় ভারতীয় ক্রিকেট নিয়্ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। যে কারণে করতে চায় চুক্তি নবায়ন। আর চাইবেই না কেন? ২ বছর আগে কোচ হিসেবে দ্রাবিড়ের যোগ দেওয়ার পর থেকে একে একে সফলতা আসতে থাকে টিম ভারতের। বিশ্বকাপে টানা ১০ ম্যাচে অপরাজিত থেকেই ফাইনালে উঠেছে ভারত।বিস্তারিত পড়ুন
রাজশাহীতে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

রাজশাহী আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। বুধবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা জানান, রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পশ্চিম পাশে ককটেল বিস্ফোরণ ঘটে। ককটেলের স্প্রিন্টারে আদালত চত্বরে দাঁড়িয়ে থাকা একজন আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে বিস্ফোরিত ককটেলের শব্দে দৌলত চত্বরের দায়িত্বরত সবাই বাইরে বের হয়ে আসেন। সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলেবিস্তারিত পড়ুন

