Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আমি স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করেছি: শাহজাহান ওমর

বাস পোড়ানোর মামলায় জামিনে মুক্তি পাওয়ার পরদিন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ আসন মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে শাহজাহান ওমর নিজেই বিষয়টি জানিয়েছেন। মনোনয়ন দাখিলেন শেষ দিন বৃহস্পতিবার অনলাইনে মনোনয়নপত্র জমা দেন তিনি। রাজধানীর পান্থপথের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে শাহজাহান ওমর বলেন, আমি নির্বাচনে যাচ্ছি, আওয়ামী লীগ যখন নৌকায় মনোনয়নের প্রস্তাব করছে, সেখানে আর প্রশ্ন কী? আমি স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করেছি। বিএনপির ভারপ্রাপ্তবিস্তারিত পড়ুন
ডিআরইউ সভাপতি শুভ, সম্পাদক মহিউদ্দিন

পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক হয়েছেন দেশ টিভির মহিউদ্দিন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন ডিআরইউর নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল। এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এক হাজার ৪০৪টি পড়ে নির্বাচনে। নির্বাচনে সভাপতি নির্বাচিত সৈয়দ শুকুর আলী শুভ পেয়েছেন ৫৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাখাওয়াত হোসেনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ৪টি আসনে মনোনয়নপত্র দাখিল ৩৭টি, সর্বোচ্চ সাতক্ষীরা-১ এ

আবুল কাসেম: সাতক্ষীরার ৪টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩৭ জন প্রার্থী। প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ৪ জন, ওয়ার্কার্স পার্টির ২ জন, জাসদের ২ জন ও জাতীয় পার্টির ৪ জন রয়েছেন। আওয়ামী লীগের উল্লেখযোগ্য স্বতন্ত্র প্রার্থী রয়েছেন সাবেক ও বর্তমান দুই সংসদ সদস্যসহ ৪ জন। ৩৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করলেও সংগ্রহ করেছিলেন ৪০ জন প্রার্থী। মনোনয়নপত্র দাখিল করা আওয়ামী লীগের প্রার্থীরা হলেন- সাতক্ষীরা-১ আসনের ফিরোজ আহমেদ স্বপন, সাতক্ষীরা-২ আসনে আসাদুজ্জামান বাবু,বিস্তারিত পড়ুন
নড়াইলে চুরি হওয়া ছাগল ও ব্যাটারি চালিত ভ্যানসহ চোর গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে চোরাই ছাগলসহ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৯ নভেম্বর) দিবাগত গভীর রাতে নড়াইল সদর থানাধীন রায়খালী গ্রামের চায়না খাতুন (৬১) নামে একজন অসহায় বৃদ্ধা মহিলার বাড়ি হতে তার পোষা ছাগল অজ্ঞাতনামা চোর চুরি করে নিয়ে যায়। বৃদ্ধা মহিলা সকালে ঘুম থেকে উঠে ছাগল দেখতে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন। অনেক খোঁজাখুঁজির পরেও ছাগল না পেয়ে থানা পুলিশের শরণাপন্ন হন। নড়াইল সদর থানায় এবিস্তারিত পড়ুন
দ্বিতীয় সন্তানের মা হলেন শুভশ্রী

সুখবর দিলেন রাজ-শুভশ্রী দম্পতি। একটি ফুটফুটে কন্যাসন্তানের মা হয়েছেন টালিউড নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন তিনি। এ সুখবর দেন তার স্বামী নির্মাতা রাজ চক্রবর্তী। জুন মাসে দ্বিতীয় সন্তান আসার খবর দিয়েছিলেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে রাজ লিখেছেন- আমাদের সংসারে একমুঠো আনন্দ এলো। আমরা খুব খুশি। আমাদের ছোট্ট রাজকন্যাকে ভালোবাসা ও আশীর্বাদে ভরিয়ে দিন। সেই সময় ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর শুটিং করছিলেন তিনি। শুভশ্রীবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার শিমুলবাড়িয়ায় কালি পূজা উপলক্ষে আলোচনা সভা

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নে শ্রী শ্রী মহাশ্মশান কালি পূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ফিংড়ী ইউনিয়নের শিমুলবাড়িয়া সার্বজনীন মহাশ্মশান মন্দির কমিটির আয়োজনে মন্দির কমিটির সভাপতি রঘনিাথ সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধুু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান প্রমুখ।বিস্তারিত পড়ুন
আশাশুনিতে জাতীয় পার্টির প্রার্থী এড. আলিফের মনোনয়ন জমা

আশাশুনি প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এড. মো. আলিপ হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার বিকালে তিনি মনোনয়নপত্র জমাদান করেন। দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ রনি আলম নূরের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলী সোহাল জুয়েল প্রমূখ উপস্থিত ছিলেন। আশাশুনি উপজেলা জাপার সভাপতি রুহুল আমিন, সাধারণবিস্তারিত পড়ুন
আশাশুনিতে ইমপ্যাক্ট প্রকল্পের প্রশিক্ষণার্থীদের ভাতার টাকা প্রদান

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে দারিদ্র বিমোচনের লক্ষ্যে সমন্বিত পারিবারিক খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষনার্থীদের যাতয়াত ভাতার টাকা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এটাকা বিতরন করে যুব উন্নয়ন অধিদপ্তর আশাশুনি। দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা ইমপ্যাক্ট ৩য় পর্যায় (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ৫ দিনের এই প্রশিক্ষণ কোর্সে অংশ গ্রহনকারী ৪০ জন প্রসিক্ষণার্থীকে ৫ দিনের যাতয়াত ভাতা বাবদ ৭৫০বিস্তারিত পড়ুন
দেবহাটার সকল ইউপিতে জন্ম নিবন্ধন বিষয়ক প্রচারণা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার ৫টি ইউনিয়নে পাঁচ দিনব্যাপী জন্ম নিবন্ধন বিষয়ক প্রচারণা করা হয়েছে। উত্তরণের ইয়ুথ ইমপাওয়ার্ড প্রজেক্টের বাস্তবায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহযোগীতায় এবং গ্লোবাল অ্যাফিয়াস্ এর অর্থায়নে একযোগে ৫টি ইউনিয়নে এ প্রচারণা অনুষ্ঠিত হয়। উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান। এছাড়া স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, মেম্বর, ইয়ুথ ইমপাওয়ার্ড প্রজেক্টের উপজেলা ম্যানেজার এমরান হোসেন, সকল ইউনিয়ন ফ্যাসিলিটেটরগন। উল্লেখ্য যে, ইয়ুথ এম্পাওয়ার্ড প্রজেক্ট এরবিস্তারিত পড়ুন
বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় আরও ১৪০ মহিষ আমদানি

বেনাপোল বন্দর দিয়ে শুল্কমুক্ত মহিষের একটি চালান ভারত থেকে আমদানি হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ভারতের হরিয়ানা থেকে ৯টি ট্রাকে ছোট-বড় মোট আরও ১৪০ টি মহিষ বেনাপোল বন্দরে পৌঁছায়। কাস্টমস ও বন্দর সূত্রে জানা গেছে, মহিষগুলো বাগেরহাটের ফকিরহাটে মহিষ উন্নয়ন প্রকল্পের জন্য আমদানি করা হয়েছে। দুধ উৎপাদনের জন্য ৫৯টি বড় গাভি, ৫৯টি বাছুর ও ২টি ষাড় প্রজনন আমদানির জন্য আমদানিকারক জেনটেক ইন্টারন্যাশনাল লিমিটেড মহিষগুলো ভারত থেকে আমদানি করে। ভারতের রফতানিকারক প্রতিষ্ঠানবিস্তারিত পড়ুন

