মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পূনরায় হোসেন ও ইব্রাহিমের নেতৃতে ভিবিডি সাতক্ষীরা

হাবিবুর রহমান সোহাগ, সাতক্ষীরা: ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা জেলার বোর্ড নির্বাচন-২০২৪ এর ফল প্রকাশ করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে জেলা বোর্ডে সভাপতি পদে মো. হোসেন আলী এবং সাধারণ সম্পাদক পদে ইব্রাহিম খলিল পূনরায় নির্বাচিত হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সারাদেশে একযোগে ভিবিডি’র জেলা বোর্ড নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে সাতক্ষীরা জেলা কমিটির ৩৫ জন সদস্য অনলাইনের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয় একই দিন রাত সাড়ে ৯ টায়। এতে ৭ পদের বিপরীতে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নবনির্বাচিত বোর্ডে ভাইস প্রেসিডেন্ট তরিকুল ইসলাম অন্তর, হিউম্যান রিসোর্স অফিসার শোভা আশা হালদার, ট্রেজারার শরিফুল ইসলাম, প্রজেক্ট অফিসার সাজিদুল ইসলাম এবং পাবলিক রিলেশন অফিসার ওয়াসিউল ইসলাম নির্বাচিত হয়েছেন।

সারাদেশে এসডিজি’র লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ করে যাওয়া সংগঠন ভিবিডি প্রতিবছর নির্বাচনের মাধ্যমে তাদের নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব অর্পণ করে। সাতক্ষীরার যেকোনো ধরনের সমস্যা সমাধানে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এসডিজির লক্ষ্যমাত্রা পূরণ, ভলেন্টিয়ারদের দক্ষতা বৃদ্ধি এবং যেকোনো মানবিক কাজ করতে সকল ভলেন্টিয়ার এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালে এশিয়ার নোবেল খ্যাত র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার জয়ী জাগো ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ ধ্রুব ২০১১ সালে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। স্বেচ্ছাসেবী প্লাটফর্ম হিসেবে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ সারাদেশের তরুণদের নিয়ে এসডিজি বাস্তবায়ন এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে ৬৪ জেলার ৫০ হাজারের বেশি ভলেন্টিয়ার সংগঠনটির সঙ্গে জড়িত আছেন।

একই রকম সংবাদ সমূহ

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহবিস্তারিত পড়ুন

পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ