মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসরাইলি আগ্রাসনে পশ্চিম তীরে এ বছর সর্বোচ্চ শিশু হত্যা

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইল আগ্রাসন চালিয়ে এ বছর সর্বোচ্চ সংখ্যক শিশু হত্যা করেছে; যা নজিরবিহীন। এছাড়া অনেক শিশুকেই আটক করা হয়েছে। পশ্চিম তীরে অবাধ চলাফেরা ও প্রবেশাধিকারেও নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইল।

বৃহস্পতিবার ইসরাইল-হামাসের চলমান সংঘাতে শিশুদের ভোগান্তি আড়াল করা উচিত নয় বলে মন্তব্য করেছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আঞ্চলিক পরিচালক অ্যাডেল খোদর বলেন, পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে এ বছর সর্বোচ্চ শিশু হত্যা করা হয়েছে। এত পরিমাণ শিশু হত্যা করা হয়েছে, যা ইতিহাসে নজিরবিহীন ঘটনা।

শিশু হত্যার পরিমাণ বলতে গিয়ে তিনি বলেন, গত ১২ সপ্তাহে ৮৩ জন শিশুকে হত্যা করা হয়েছে; যা ২০২২ সালে শিশু হত্যার তুলনায় দুইগুণেরও বেশি। যুদ্ধ আইন প্রয়োগের পরও এ পরিমাণ শিশু হত্যা করা হয়েছে।

ইসরাইলি আগ্রাসনে আহত শিশুদের কথা বলতে গিয়ে খোদর বলেন, ইসরাইলিদের আক্রমণে ৫৭৬ জনেরও বেশি শিশু আহত হয়েছে। তাছাড়া অনেক শিশুকেই আটক করা হয়েছে বলে জানা গেছে। শুধু তাই না, পশ্চিম তীরে অবাধ চলাফেরা ও প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইল।

অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীরের শিশুদের বর্তমান অবস্থা তুলে ধরে খোদর বলেন, গাজার শিশুদের বর্তমান অবস্থা পৃথিবী দেখছে। তারা কত অসহায় জীবনযাপন করছে। পশ্চিম তীরের শিশুরা দুঃস্বপ্নের মধ্যে রয়েছে। তারা সব সময় মরণের ভয়ে থাকে। প্রতিটা শিশুই এ অবস্থায় দিন পার করছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান