মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউক্রেনে সবচেয়ে বড় ক্ষেপনাস্ত্র হামলা চালালো রাশিয়া

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের বিভিন্ন অঞ্চলজুড়ে শুক্রবার রাতভর ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে ১৩ বেসামরিক ইউক্রেনীয় মারা গেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাতভর ইউক্রেনে ১১০টির মতো মিসাইল ছুড়েছে রুশ বাহিনী। খবর দ্য গার্ডিয়ানের।

জেলেনস্কির দেওয়া তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর গতরাতে ইউক্রেনে সবচেয়ে বড় মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া।

ইউক্রেনের বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, এর আগের সবচেয়ে বড় হামলাটি রুশ বাহিনী চালিয়েছিল ২০২২ সালের নভেম্বরে। ওই মাসে ইউক্রেনজুড়ে একসঙ্গে ৯৬টি মিসাইল ছুড়েছিল রাশিয়া।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, রাশিয়ার এ হামলা শুরু হয় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে। যা সারারাতব্যাপী চলে। এ সময়ের মধ্যে ছয়টি শহরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। যার মধ্যে রয়েছে রাজধানী কিয়েভও। এছাড়া যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরের লভিভেও পৌঁছেছে রুশ বাহিনীর মিসাইল।

জেলেনস্কি দাবি করেছেন, বেশিরভাগ মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভূপাতিত করা হয়েছে। তা সত্ত্বেও কিছু মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এতে অসংখ্য মানুষ আহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন অনেকে।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, হামলায় রাশিয়া বিভিন্ন ধরনের মিসাইল ব্যবহার করেছে। যার মধ্যে ব্যালিস্টিক ও ক্রুস মিসাইলও রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান