মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় অবসরপ্রাপ্ত ৩ শিক্ষক-কর্মচারীর অবসরকালীন ভাতা প্রদান

কলারোয়া মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসরকালীন সুবিধা প্রদান করা হয়েছে। রবিবার (৬জুন) সকাল ১১ টায় শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষকদের অবসর ভাতা প্রদান করা হয়। অনাড়ম্বর অবসরকালিন সুবিধা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লি:’র সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান। বিশেষ অতিথি ছিলেন কল্যান সমিতির সাবেক সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ,বিস্তারিত পড়ুন

লকডাউনে কলারোয়ায় কঠোর অবস্থানে জনপ্রতিনিধি, প্রশাসন

করোনা ভাইরাস (ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টা) প্রতিরোধে জেলা ব্যাপি লকডাউনের দ্বিতীয় দিনে কলারোয়া পৌর সদরসহ বিভিন্ন এলাকায় লকডাউন বাস্তবায়নে মানুষ সচেতনার পরিচয় দিয়েছে। তারপরও লোকডাউনের সফল বাস্তবায়নে রবিবার সকাল থেকে উপজেলা পরিষদ, পৌরসভা, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, আ’লীগ নেতা-কর্মী ও সকল ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যানবৃন্দ ছিলেন কঠোর অবস্থানে। জেলা প্রশাসকের নির্দেশনায় রবিবার (৬ জুন) সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা থাকলেও রাস্তায় ইজবাইক, ট্রালি, নসিমন, ভ্যান, মোটরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় করোনা ও উপসর্গে আরো ৬ জনের মৃত্যু, আক্রান্তের হার ৪৭.৩৪

সাতক্ষীরায় সপ্তাহব্যাপি লকডাউন এর দ্বিতীয় দিনে সাতক্ষীরা সদর হাসপাতালে উপসর্গ নিয়ে ২জন ও মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে ৩জন এবং করোনা পজিটিভ নিয়ে ১জন মোট ৬জনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমনরোধে বেশ কিছু বাধা নিষেধের মধ্যে সাতক্ষীরায় চলে লকডাউনের দ্বিতীয় দিন। সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় বিক্রয়ের সুযোগ পাচ্ছেন সাতক্ষীরার মানুষ। তবে আন্তজেলা ও দুরপাল্লার গণপরিবহন বন্ধ রয়েছে। সকাল ৮ টা থেকে বেলা ২টা পর্যন্তবিস্তারিত পড়ুন

ইনসেপ্টা পরিবেশক

চীনের সিনোভ্যাকের টিকা বাংলাদেশে ব্যবহারের অনুমোদন

বাংলাদেশের ওষুধ প্রশাসন অধিদপ্তর করোনাভাইরাস প্রতিরোধে চীনের সিনোভ্যাক লাইফ সায়েন্সেস লিমিটেডের তৈরি করা টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। দেশে এ টিকার পরিবেশক হিসেবে কাজ করবে ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড। সিনোভ্যাকের পক্ষে ইনসেপ্টা এ টিকার অনুমোদনের জন্য আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ৩ জুন ওষুধ প্রশাসন অধিদপ্তর এ অনুমোদন দেয় বলে রবিবার (৬ জুন) সকালে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সিনোভ্যাকের এই টিকা ১৮ বছরেরবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে নেপিয়ার ঘাস চাষে ঝুঁকছেন চাষী, বিক্রিতে লাভবানে খুশি

যশোরের মনিরামপুরের রাজগঞ্জে নেপিয়ার ঘাস চাষের প্রতি ঝুঁকছেন কৃষকরা। অনেকেই এখন এ ঘাস চাষ করে নিজের গবাদি পশুর প্রয়োজন মিটিয়ে বাড়তি অংশ বাজারে বিক্রি করছেন। আর এতে করে উল্লেখযোগ্য মাত্রায় আর্থিকভাবে লাভবানও হচ্ছেন তারা। রাজগঞ্জের কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায়- নেপিয়ার ঘাস নিয়ে কৃষকদের কর্মব্যস্ততা। নির্ধারিত সময়ে জমি থেকে ঘাস কেটে কেউ কাঁধে করে বাড়ি নিয়ে যাচ্ছেন আবার কেউ আটি বেঁধে ভ্যানগাড়িতে করে বিক্রির জন্য বাজারে চলে যাচ্ছেন। অনেক চাষি পাইকারিওবিস্তারিত পড়ুন

‘বজ্রপাত আল্লাহর শক্তিমত্তার মহানিদর্শন’ ।। মানুষকে সতর্কবার্তা

বৈশাখ শেষে জৈষ্ঠ্যের শেষ দশকে তীব্র এ তাপদাহে অতিষ্ঠ জনজীবন। কঠিন রোদ আর গরমে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। তীব্র সূর্যতাপের আগুন ঝরা গরমে মানুষের জীবন করে তুলেছে ওষ্ঠাগত। ছায়াতেও স্বস্তি মেলে না। পাওয়া যাচ্ছে না শীতল আবাসের ঠান্ডা হাওয়া। বাতাসে যেন আগুনের ঝাঁঝ মেশানো। বহমান নদীগুলো আর নদী নেই। সব নদনদী শুকিয়ে কাঠ। গরমে অতিষ্ঠ মানুষ যখন বৃষ্টির জন্য চাতকের মতো অপেক্ষা করছিল। বা’দ মাগরিব অবশেষে মেঘের আনাগোনা ছাড়াই হালকা ঝড়োবিস্তারিত পড়ুন

কলারোয়ায় একদিনেই ১৮জনের করোনা শনাক্ত

সাতক্ষীরার কলারোয়ায় একদিনেই ১৮জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (৫জুন) তাদের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত বৃহষ্পতিবার কলারোয়া ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নমুন দেয়ার পর শনিবার ১৮জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। নতুন করে করোনা আক্রান্তরা হলেন- সোনাবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের ঝর্ণা পারভীন (৩৮), সোনাবাড়িয়ার শহিদুল ইসলাম (৫৮), পৌরসভার তুলশীডাঙ্গার হাসান বাশার (৩৬), কয়লার হালিমা খাতুন (৩৫), সোনাবাড়িয়ার বেলি গ্রামের আল নাজিব মাহফুজ (১৭), কেরালকাতা ইউনিয়নেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় লকডাউন চলছে, মহেন্দ্র-ইজিবাইকও চলছে! তবে জনশুন্য বাজার

করোনায় টালমাটাল দেশের সীমান্ত জেলা সাতক্ষীরা। জেলাজুড়ে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ইতোমধ্যে বিধি-নিষেধ আরোপ করে লকডাউন দিয়েছে জেলা প্রশাসন। গোটা জেলায় শনিবার থেকে ৭দিনের জন্য ‍শুরু হয়েছে সেই লকডাউন। সকাল থেকে দূরপাল্লা কিংবা আন্ত:জেলা বাস চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে সরকারি-বেসরকারি অফিস-আদালত, মার্কেট, দোকানপাট। তবে বন্ধ নেই ইজিবাইক, মহেন্দ্র ও স্থানীয় যানবাহন। রীতিমতো ঠেসাঠেসি করে যাত্রী নিয়ে মহাসড়কসহ স্থানীয় গ্রামাঞ্চলের রুটে হরহামেশা চলতে দেখা গেছে মহেন্দ্র, ইজিবাইককে। শেখ সেলিম হোসেন নামে কলারোয়ারবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে অবৈধপথে ভারত থেকে আসা নারী-শিশুসহ ৫জন আটক

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অবৈধপথে ভারত থেকে আসা শিশু-নারীসহ ৫জন আটক হয়েছে। তাদের বাড়ি বরিশাল ও চট্টগ্রামে। শনিবার (৫জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী বাজার এলাকা থেকে তারা আটক হয়। দুপুরে বিজিবি’র তত্ববধায়নে তাদের সোনাবাড়িয়ায় প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টাইনে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন- বরিশালের আগলঝাড়া থানার বাশাইলের গোয়াইন গ্রামের বিমল হালদারের পুত্র বিনয় হালদার (৩৫), তার স্ত্রী পারুল হালদার (৩০), তাদের দুই পুত্র বিজন (৭) ও বিক্রম (৫) এবং চট্টগ্রামেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাসপাতাল ব্যবস্থাপনা ও করোনারোধে জনসচেতনতায় লুৎফুল্লাহ এমপি

কলারোয়ায় করোনাকালীন সময়ে হাসপাতাল ব্যবস্থাপনা ও করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম পর্যবেক্ষণ করলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। শনিবার সকালে কলারোয়া হাসপাতালে যান মুস্তফা লুৎফুল্লাহ এমপি। সেসময় তিনি কোভিড-১৯ প্রতিরোধ কমিটির এক সভায় যোগ দেন। পরে করোনার নমুনা পরীক্ষায় সম্প্রতি আসা এন্টিজেন কিটস পর্যালোচনা করেন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান জানান, ‘অতিসম্প্রতি ঢাকা থেকে এন্টিজেন কিটস এসেছে। এমপি মহোদয় হঠাৎ আজবিস্তারিত পড়ুন