বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

পবিত্র শবে বরাতের ছুটি ২৯ মার্চের পরিবর্তে ৩০ মার্চ

পবিত্র শবে বরাতের ছুটি ২৯ মার্চের পরিবর্তে ৩০ মার্চ পুনর্নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি অনুবিভাগ) আবুল কাশেম মো. মহিউদ্দিন এ তথ্য জানান। আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, শবে বরাতের ছুটি মূলত চাঁদ দেখার ওপর নির্ভরশীল। যেহেতু ২৯ মার্চ শবেবরাত তাই স্বাভাবিকভাবেই ছুটি থাকবে ৩০ মার্চ (মঙ্গলবার)। এর আগে সার্কুলার দিয়ে পবিত্র শবে বরাত উপলক্ষে ২৯ মার্চ ছুটি ঘোষণা করা হয়েছিল। এখন জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তক্রমে পবিত্রবিস্তারিত পড়ুন

সিটি করপোরেশন, ওয়াসা, পৌরসভা ও ইউপি কর্তাদের পদবি বদলাচ্ছে

সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, চট্টগ্রাম ওয়াসা, রাজশাহী ওয়াসা, খুলনা ওয়াসা, পৌরসভা, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২২ মার্চ) দেশের সকল বিভাগীয় কমিশনারের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়ে তাদের মতামত চেয়েছে স্থানীয় সরকার বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী পদের নাম পরিবর্তন করতে বৈঠক করে বিভিন্ন পদনাম প্রস্তাব করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের চিঠিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের একটি পরিপত্র মোতাবেক স্থানীয় সরকার বিভাগের প্রধানবিস্তারিত পড়ুন

মাগুরায় করোনা রোধে গণজমায়েত নিষিদ্ধ

করোনা রোধে মাগুরায় গণজমায়েত নিষিদ্ধ মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাগুরায় সব ধরনের গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) জেলা প্রশাসক ড. আশরাফুল আলম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মাগুরা জেলায় করোনা বিস্তার রোধকল্পে বিয়ে, সামাজিক অনুষ্ঠান, সভা-সমাবেশ ও ধর্মীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি ব্যক্তির গণজমায়েত নিষিদ্ধ করা হলো। জেলা প্রশাসক ড. আশরাফুল আলম বলেন, ‘মাগুরায়বিস্তারিত পড়ুন

প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডে ১৪ আসামির মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় হেলিকপ্টার অবতরণের স্থানে বোমা পুঁতে রাখার অভিযোগে করা মামলায় ১৪ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একটি ফায়ারিং স্কোয়াডে প্রকাশ্যে প্রত্যেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন বিচারক। মঙ্গলবার (২৩ মার্চ) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায়ে বিচারক বলেন, ‘দণ্ডবিধির ১২১/৩৪/১০৯ ধারায় অপরাধের জন্য আসামিদের মৃত্যুদণ্ড প্রদান করা হলো। একটি ফায়ারিং স্কোয়াডে প্রকাশ্যে আসামিদের প্রত্যেকের মৃত্যুদণ্ড কার্যকর করারবিস্তারিত পড়ুন

সরকার সুবর্ণজয়ন্তী পালন করছে জনগণকে বাদ দিয়ে: ফখরুল

মোদির বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন ফখরুলের বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ নিয়ে প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এখানে ভারতের প্রধানমন্ত্রী কি সুবর্ণজয়ন্তী উদযাপন করতে আসছেন, নাকি পশ্চিমবঙ্গে যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের প্রচারণা চালাতে আসছেন? পশ্চিমবঙ্গ, ভারতের পত্রিকা ও আমাদের দেশের পত্রিকায় সেই ধরনের ইঙ্গিতই আমরা পাচ্ছি।’ মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে আহত বিএনপির যুগ্ম মহাসচিব হাবিববিস্তারিত পড়ুন

কলারোয়া পৌরসভায় বিশ্ব পানি দিবস উদযাপন

কলারোয়া পৌরসভায় বিশ্ব পানি দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে দিবসটি উপলক্ষ্যে পৌরসভার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। বেসরকারি উন্নয়ন সংস্থা প্রাকটিক্যাল এ্যকাশন আয়োজিত বিশ্ব পানি দিবসের আলোচনায় বক্তারা পানির অপচয় রোধের উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ‘আগে বলা হলো পানির অপর নাম জীবন। কালক্রমে এখন বলতে হয় বিশুদ্ধ পানির অপর নাম জীবন। এজন্য বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রমবিস্তারিত পড়ুন

কেশবপুরে সাগরদাড়ী ইউনিয়নে চার শতাধিক ভিজিডি কার্ড বিতরণ

যশোরের কেশবপুরের ২নং সাগরদাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে সোমবার ৪০৩ জন উপকার ভোগীর মাঝে সরকার প্রদপ্ত অসহায় ও দরিদ্রদের বিনা মূল্যে ৩০ কেজি করে চাউল প্রদানের জন্য ভিজিডি কার্ড বিতরণ করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত’র সভাপতিত্বে কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। ইউনিয়ন পরিষদের সচিব অপূর্ব কুমার পালের সঞ্চলনায় ভিজিডি কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুস সবুর, জালাল উদ্দিন,বিস্তারিত পড়ুন

প্রার্থীতা প্রত্যাহার কলারোয়ার হেলাতলার চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা মুনসুরের

প্রার্থীতা প্রত্যাহার করলেন কলারোয়ার ৯নং হেলাতলা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা সরদার মুনসুর আলী। সোমবার (২২ মার্চ) উপজেলা নির্বাচন অফিসার ও হেলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মনোরঞ্জন বিশ্বাসের কাছে প্রার্থীতা প্রত্যাহারের আবেদনপত্রের চিঠি দেন সরদার মুনসুর। আবেদনটি ইতোমধ্যে গৃহীত হয়েছে। তার দাখিলকৃত মনোনয়ন পত্রের ক্রমিক নং ছিল হেলাতলা চে/০২ তারিখ ১৪ মার্চ ২০২১। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস। গত ২০১৬ সালের ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত ধানেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ কমিশনের কমিটি গঠন

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ কমিশন (বাংলাদেশ চ্যাপ্টার) সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ কমিশনের (বাংলাদেশ চ্যাপ্টার) কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক লাভলী আক্তার নুপুর প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ কমিশনের (বাংলাদেশ চ্যাপ্টার) সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটি গঠন উপলক্ষে ২৩ মার্চ ২০২১ সোমবার বিকালে সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলা মোড়স্থ স্বদেশ কার্যালয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মানবাধিকারকর্মী,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির নির্বাচনে উৎসবের আমেজ

আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত হবে সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির নির্বাচন। নির্বাচনে ৩১টি পদের বিপরীতে অংশ নিচ্ছে দুটি প্যানেলের ৬০জন। প্যানেল দুটি হচ্ছে সদর উপজেলার ৪৭টি স্কুলের মধ্যে ৩১টি স্কুল থেকে একজন করে নিয়ে বৃহত্তর মিজানুর রহমান-বিএম শামছুল হক পরিষদ। অপরটি হচ্ছে মোমিনুল-আব্দুল্যাহ পরিষদ। তবে ইতোমধ্যে মোমিনুল-আব্দুল্লাহ প্যানেলের সহ-সভাপতি পদ থেকে মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রকিব আল মেহেদি এবং সদস্য পদ থেকে একই বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনজুর কাদির প্রার্থীতাবিস্তারিত পড়ুন