Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সভাপতি মঞ্জু, সম্পাদক প্রদীপ
মনিরামপুরের রোহিতায় কৃষকলীগের সম্মেলনে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

মনিরামপুর উপজেলার ১নং রোহিতা ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর রোহিতা ইউনিয়ন পরিষদ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে শেখ রুহুল আমিন মঞ্জুকে রোহিতা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও প্রদীপ কুমার বিশ্বাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। রোহিতা ইউনিয়ন কৃষকলীগের আহবিয়ক শেখ রুহুল আমিন মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণায়লয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। সম্মেলনে উদ্বোধকবিস্তারিত পড়ুন
কলারোয়ার কাকডাঙ্গায় কালের সাক্ষী হয়ে দাড়িয়ে আছে শতবর্ষী আম গাছ

কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের আমগাছটি প্রকৃতির আপন খেয়ালে বেড়ে উঠে আজ ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে। আমগাছটির ব্যতিক্রমী বৈশিষ্ট্য সকলকে আকৃষ্ট করে। ব্যতিক্রমী এই আমগাছ পশ্চাৎপদ কাকডাঙ্গা গ্রামকে দেশের কাছে আজ পরিচিত করে তুলেছে। আমগাছটি দাঁড়িয়ে আছে প্রায় দুই বিঘারও বেশী জায়গা জুড়ে। উচ্চতা আনুমানিক ৮০-৯০ ফুট। আর পরিধি ৩৫ ফুটের কম নয়। গাছটির শীর্ষভাগে সবুজের সমারোহ। স্থানীয়দের কাছে এই আমগাছের ইতিহাস অনেক পুরোনো।বিস্তারিত পড়ুন
নির্বাচন আসছে, গাছ আছে কষ্টে! কলারোয়ায় গাছে গাছে পেরেক ঠুকে বিলবোর্ড

নির্বাচন আসছে, গাছ আছে কষ্টে! কলারোয়ায় গাছে গাছে পেরেক ঠুকে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন আর প্লাকার্ড টাঙানো হচ্ছে। প্রতিদিন প্রতিনিয়ত এর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। উপজেলার ১২টি ইউনিয়নের সড়কের পাশের গাছে গাছে পেরেক ঠুকে লাগানো হচ্ছে আগামি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ব্যানার-বিলবোর্ড। এতে গাছগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। মরে গেছে বা যাচ্ছে অনেক গাছও। সম্প্রতি কলারোয়া উপজেলার গড়গড়িয়া বাজার, খোরদো, যুগিখালী বাজার, শাকদাহ বাজার, ছলিমপুর বাজার, হেলাতলা, সোনাবাড়িয়া বাজার, রায়টা বাজার, চন্দনপুর সড়কসহ উপজেলার ১২টিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহর হামলা মামলায় ৩ আসামির গ্রেপ্তারি পরোয়ানা

সাতক্ষীরার কলারোয়ায় সাবেক বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় মঙ্গলবার জামিনে থাকা ৩ আসামি সময়ের আবেদন জানালে তা না-মঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিজ্ঞ আদালত। একই সাথে আসামিদের ৩৪২ ধারায় মতামত গ্রহণ শেষে ১৪ জন সাফাই সাক্ষী দেওয়ার আবেদন করলে সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির ১১ জনের আবেদন মঞ্জুর করেন এবং বুধবার তাদের সাক্ষীর দিন ধার্য করেছেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আসামিরা হলেন কলারোয়াবিস্তারিত পড়ুন
ধর্ম অবমাননার অভিযোগে সরানো হল ‘কমান্ডো’র টিজার

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের নির্মাণাধীন ‘কমান্ডো’ সিনেমার টিজার নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। ছবিটির বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনার পর ফেসবুক ও ইউটিউব থেকে ছবিটির টিজারটি সরিয়ে ফেলা হয়েছে। ছবিটিতে অভিনয় করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা দেব। এ অভিনেতার জন্মদিনকে ঘিরে রিলিজ দেয়া হয়েছে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের অ্যাকশন মুভি ‘কমান্ডো’র টিজার। ২৫ ডিসেম্বর সন্ধ্যায় নায়ক দেবের ইউটিউব চ্যানেল ‘দেব এন্টারটেনমেন্ট ভেনচার্স’-এ টিজারটি ছাড়া হয়। এ ছবির টিজার প্রকাশের পরই ধর্ম অবমাননারবিস্তারিত পড়ুন
কৃষিতে স্বনির্ভর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কলারোয়ার শহিদুল্লাহ

পড়াশোনার পাশাপাশি নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সবজি ও ফলচাষের মাধ্যমে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন শহিদুল্লাহ। কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের মৃত মো. গোলাম হোসেনের ছোট ছেলে শহিদুল্লাহ। উচ্চ মাধ্যমিকের গন্ডি পার হওয়ার আগেই পিতাকে হারান তিনি। উচ্চ মাধ্যমিক শেষে বর্তমানে গ্রীণ ইউনির্ভাসিটিতে পড়াশোনা করছেন শহিদুল্লাহ। তিনি ফেসবুক-ইউটিউব থেকে বিভিন্ন কনটেন্ট দেখতেন। বিশেষ করে শাইখ সিরাজ এর “হৃদয়ে মাটি ও মানুষ” নামক অনুষ্ঠান দেখে স্বনির্ভর উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা পেয়েছিলেন শহিদুল্লাহ।বিস্তারিত পড়ুন
উদ্বেগজনক বৃদ্ধি
কলারোয়ায় একটি গ্রামের একটি পাড়ায় ২ বছরে সাতটি বাল্য বিয়ে!

সাতক্ষীরার কলারোয়ায় অপ্রতিরোধ্য গতিতে বাল্য বিবাহ অব্যাহত রয়েছে। বিভিন্ন কারণে ক্রমান্বয়ে বাল্য বিয়ে বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন সুত্র থেকে জানা গেছে, সরকার বাল্য বিয়ে প্রতিরোধ করে নারী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ণে ব্যাপক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এলক্ষ্যে বিনা মূল্যে পাঠ্যপুস্তক প্রদান, স্কুলগামী বালিকাদের উপবৃত্তি দিয়ে বিনা বেতনে পড়ার সুযোগ করে দিয়েছে। জীবনমান উন্নয়নে প্রতিবছর উপজেলা পর্যায়ে সেলাই, বাটিক প্রশিক্ষণসহ বিনা মূল্যে সেলাই মেশিন প্রদান, হাসমুরগী পালনের প্রশিক্ষণ এবং ক্ষুদ্র ঋণ প্রদান করছে। সরকারের এইবিস্তারিত পড়ুন
কলারোয়া পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বদলের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় আগামি ৩০ জানুয়ারী পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বদলের দাবিতে মানববন্ধন করেছে কয়েক শতাধিক নারী-পুরুষ। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ আওয়ামীলীগ, কলারোয়া উপজেলা ও পৌর শাখার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের ব্যানারে কলারোয়া প্রেসক্লাবের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা ব্যানার-ফেস্টুন ও শ্লোগানের মাধ্যমে কলারোয়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন
অধ্যক্ষ এনামুল ইসলাম তালা উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মনোনিত

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম তালা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে তালা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে এক সভা তাঁর অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনসহ ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় দীর্ঘদিনবিস্তারিত পড়ুন
এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হয়ে হ্যাট্রিক করলেন তিনি

পিরোজপুর পৌরসভার নির্বাচনে পরপর ৩ বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হাবিবুর রহমান মালেক। হাবিবুর রহমান মালেক ২০১০ ও ২০১৫ সালে অনুষ্ঠিত পিরোজপুর পৌরসভার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছিলেন। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ১৬ জানুয়ারি ২য় ধাপের পৌরসভা নির্বাচনে মেয়রপদে ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান পৌর মেয়র এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হাবিবুর রহমানবিস্তারিত পড়ুন

