সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হয়ে হ্যাট্রিক করলেন তিনি

পিরোজপুর পৌরসভার নির্বাচনে পরপর ৩ বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হাবিবুর রহমান মালেক।

হাবিবুর রহমান মালেক ২০১০ ও ২০১৫ সালে অনুষ্ঠিত পিরোজপুর পৌরসভার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছিলেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ১৬ জানুয়ারি ২য় ধাপের পৌরসভা নির্বাচনে মেয়রপদে ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান পৌর মেয়র এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হাবিবুর রহমান মালেক, বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ শহীদুল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম সাইদুল ইসলাম কিসমত মনোনয়নপত্র জমা দেন।

২২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান বিএনপির প্রার্থী শেখ শহীদুল্লাহ ও স্বতন্ত্র এসএম সাইদুল ইসলাম কিসমতের মনোনয়নপত্র বাতিল করেন।

রিটার্নিং অফিসার খান আবি শাহানুর খান বলেন, হলফনামায় তথ্য গোপন করায় শেখ শহীদুল্লাহ এবং স্বতন্ত্র প্রার্থী এসএম সাইদুল ইসলাম কিসমতের সমর্থনকারী ভোটারের স্বাক্ষর যুক্তকরণে গড়মিল থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

কোনো আপিল না হওয়ায় এবং অন্য কোনো প্রার্থী না থাকায় মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হাবিবুর রহমান মালেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত আগামী ১৬ জানুয়ারি পিরোজপুর পৌরসভার নির্বাচনে ২৬টি কেন্দ্রে ১২৯টি বুথে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করবেন ৪৫ হাজার ১৮৫ জন ভোটার।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক