রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কৃষিতে স্বনির্ভর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কলারোয়ার শহিদুল্লাহ

পড়াশোনার পাশাপাশি নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সবজি ও ফলচাষের মাধ্যমে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন শহিদুল্লাহ।

কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের মৃত মো. গোলাম হোসেনের ছোট ছেলে শহিদুল্লাহ। উচ্চ মাধ্যমিকের গন্ডি পার হওয়ার আগেই পিতাকে হারান তিনি। উচ্চ মাধ্যমিক শেষে বর্তমানে গ্রীণ ইউনির্ভাসিটিতে পড়াশোনা করছেন শহিদুল্লাহ।

তিনি ফেসবুক-ইউটিউব থেকে বিভিন্ন কনটেন্ট দেখতেন। বিশেষ করে শাইখ সিরাজ এর “হৃদয়ে মাটি ও মানুষ” নামক অনুষ্ঠান দেখে স্বনির্ভর উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা পেয়েছিলেন শহিদুল্লাহ।

এরপর কোভিড-১৯ এর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে নিজ এলাকায় প্রাথমিকভাবে বিভিন্ন সবজি যেমন- আলু, পটল, কপি, রসূন, পিঁয়াজ, মরিচ, শাক ইত্যাদি চাষ শুরু করেন। পরবর্তীতে প্রায় ১ বিঘা জমিতে ১৫০টি মাল্টার চারা নিয়ে সবজির সাথে করেছেন মাল্টা বাগান। ছোট ছোট ফলও আসতে শুরু করেছে তাতে।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে শহিদুল্লাহ বলেন, ‘কিছুদিন পরে বারোমাসি আম গাছ লাগাতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা